ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক বরিশালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত বিশ্ববিদ্যালয়ের জায়গা দখলের পায়তারা  ‎নজরুল বর্ষ উপলক্ষে একে স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ র‍্যাবের অভিযানে ডাকাত সরদার ও ধর্ষণ মামলার আসামি গ্রেফতার বরিশালে হোটেলে স্ত্রীকে গলাকেটে হত্যার দায়ে প্রকৌশলীর যাবজ্জীবন আগৈলঝাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান রইচ সেরনিয়াবাত গ্রেপ্তার ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে ‘খেলনা’ ভেবে বাড়িতে এনেছিল স্কুল শিক্ষার্থী, পরে জানা গেল এটি কার্তুজ কলাপাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত  ভাণ্ডারিয়ায় ফেরি থেকে নদীতে পড়ে ট্রলার মাঝি নিখোঁজ
  • ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত

    ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরে সাংবাদিকের কাছে ঘুষ নেওয়া বরগুনার চরদুয়ানী নৌ-পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কবির আহমেদ এবং কনস্টেবল আসাদুলকে বরখাস্ত করা হয়েছে। 

    রোববার (২৬ জুলাই) বিকেলে নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।  

    জানা গেছে, দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ওই দুই পুলিশ সদস্যকে বরখাস্ত হয়েছে। এর পরেই বরিশাল নৌ-পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তফা কামালকে তদন্তের জন্য পাথরঘাটার চরদুয়ানী পাঠানো হয়। তিনি গিয়ে তদন্ত করছেন বলেও জানা গেছে। 

    তিনি বলেন, ইতোমধ্যে ওই এএসআই ও পুলিশ সদস্যকে সাসপেন্ড করা হয়েছে। এখানে ইনচার্জ যিনি আছেন তিনিও দায় এড়াতে পারেন না। তারও ব্যবস্থা নেওয়া হবে। কোনো ব্যক্তির দায় কোনো বাহিনী নেবে না, এ দায় যে অপরাধ করেছে তার।

    উল্লেখ্য, বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখালী-বলেশ্বর নদীর ভাড়ানী খাল থেকে এই এলাকার প্রায় ৪০ হাজার জেলে পার্শ্ববর্তী নদী ও বঙ্গোপসাগরে মাছ শিকারে যায়। এ খাল থেকে যেতে প্রতিনিয়ত নৌ-পুলিশ ফাড়িকে ট্রলার প্রতি ২৫শ থেকে ৩ হাজার টাকা দিতে হয়। দীর্ঘ বছর ধরে এরকম গুঞ্জন থাকলেও এর কোনো সত্যতা পাওয়া যাচ্ছিল না। এ নিয়ে সংবাদিকরা অনুসন্ধানে নামলে বেরিয়ে আসে সব তথ্য। টাকা গ্রহণের একাধিক কলরেকর্ড এবং ভিডিও হাতে আসে। ঘুষের বিষয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ গজনবীর কাছে কাছে বক্তব্য নিতে গেলে তিনি বিষয়টি অস্বীকার করলেও তার সামনেই সাংবাদিকদের মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেস্টা করেন আসাদুল নামে ওই পুলিশ সদস্য।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ