ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার ৩০০ টন গমবাহী কার্গো  বাবুগঞ্জে ভুয়া নারী চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা  গাজীপুরে পুলিশ ও বিএনপি নেতা নিহত, ট্রাকচালক বরিশালে গ্রেপ্তার মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ 
  • কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার ৩০০ টন গমবাহী কার্গো 

    কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার ৩০০ টন গমবাহী কার্গো 
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল কেন্দ্রীয় খাদ্য গুদামের জন্য নিয়ে আসা ৩০০ টন গমবাহী একটি কার্গো জাহাজ কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে নগরীর কীর্তনখোলা নদীর খাদ্য গুদামের পন্টুনসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

    দুর্ঘটনাকবলিত কার্গোর ইনচার্জ মো. মানিক জানান, গত ২৬ অক্টোবর ‘ডি বি পাপিয়া’ নামের ওই কার্গোটিতে খুলনা থেকে গম বোঝাই করে তারা বরিশালের উদ্দেশ্যে রওনা হন। বৃহস্পতিবার কার্গোটি বরিশাল কীর্তনখোলা নদীর খাদ্য গুদামের পন্টুনে এসে নোঙর করে। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে কোস্ট গার্ডের একটি জাহাজ আকস্মিক সজোরে গমবাহী কার্গোটিতে ধাক্কা দেয়। এর ফলে জাহাজের তলদেশে ফাটল ধরে দ্রুত পানি ঢুকতে শুরু করে।

    জাহাজটি নিমজ্জিত হওয়ার উপক্রম হলে প্রশাসনের লোকজন ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

    বরিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, খবর পাওয়ার পর তাদের দুটি টিম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে জাহাজটি সম্পূর্ণ ডুবে যাওয়া থেকে রক্ষা করে। বর্তমানে জাহাজটি আশঙ্কামুক্ত রয়েছে।

    সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু সাঈদ জানান, নিয়মিত খাদ্য মজুদের অংশ হিসেবে ৩০০ মেট্রিক টন গম নিয়ে কার্গোটি আনা হয়েছিল।

    তবে খাদ্য খালাস করার আগেই এই দুর্ঘটনা ঘটে। পানিতে কিছু গম ভিজে গেলেও জাহাজে থাকা অধিকাংশ গম নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

    এ বিষয়ে বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ জানিয়েছেন, কী কারণে এবং কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ