ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা
  • বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত

    বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীতে দ্রুত গতির মোটরসাইকেলের ধাক্কায় সজল কুমার চক্রবর্তী (৬০) নামে এক আইনজীবী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন।
    ‎
    ‎বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে নগরীর সদর রোডের জগন্নাথ মন্দিরের সামনে দুর্ঘটনাটি ঘটে।
    ‎
    ‎সজল কুমার চক্রবর্তী বরিশাল জেলা আইনজীবী সমিতির সদস্য এবং নগরীর কালীবাড়ি রোড এলাকার দক্ষিণা রঞ্জন চক্রবর্তীর ছেলে।

    নিহতের সহকর্মী ও পুলিশ জানায়, আজ সকালে বাসা থেকে হাঁটতে বের হন সজল। তিনি সদর রোডের জগন্নাথ মন্দিরে যান। সেখান থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুতগতির মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দেয়। এতে সজল এবং মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন।

    ‎এসময় মন্দিরের আশপাশে থাকা লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সজলের মৃত্যু হয়।

    বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সকাল ৮টা ৫ মিনিটে আইনজীবী সজল কুমার চক্রবর্তীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ