ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পাশ করতে পারেনি ৩১ হাজার পরীক্ষার্থী, ১১টি কলেজের সবাই ফেল! গৌরনদীতে চাঁদাবাজি মামলায় যুবদল কর্মী গ্রেফতার বরিশালে ঈদগাহ মাঠ থেকে ১৪ বছরের কিশোর নিখোঁজ, থান‍ায় জিডি বরিশাল বোর্ডে এইচএসসির পাসের হার ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ সাংবাদিক মুজিব ফয়সালের ভগ্নিপতির মৃত্যুতে এস ‍এম জাকির হোসেনের শোক   কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার ৩০০ টন গমবাহী কার্গো  বাবুগঞ্জে ভুয়া নারী চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা  গাজীপুরে পুলিশ ও বিএনপি নেতা নিহত, ট্রাকচালক বরিশালে গ্রেপ্তার মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি 
  • বরিশালে ঈদগাহ মাঠ থেকে ১৪ বছরের কিশোর নিখোঁজ, থান‍ায় জিডি

    বরিশালে ঈদগাহ মাঠ থেকে ১৪ বছরের কিশোর নিখোঁজ, থান‍ায় জিডি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীতে ১৪ বছর বয়সী এক কিশোরের নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগে রয়েছে তার পরিবার। নগরীর কে.বি. হেমায়েত উদ্দিন রোড এলাকার একটি ঈদগাহ মাঠ থেকে নিখোঁজ হওয়ার পর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। সন্তানের খোঁজ পেতে পুলিশের দ্বারস্থ হয়েছেন মা রেমিজা বেগম। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

    থানায় করা জিডি সূত্রে জানা যায়, নিখোঁজ কিশোরের নাম রেদোয়ান রহমান (রুমান)। তার বাবা মো. মিজানুর রহমান এবং মা মোসা. রেমিজা বেগম। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১১টার দিকে নগরীর ১০ নম্বর ওয়ার্ডের কে.বি. হেমায়েত উদ্দিন রোড এলাকার ঈদগাহ মাঠ থেকে সে নিখোঁজ হয়।

    সন্তান নিখোঁজ হওয়ার পর থেকেই পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। আত্মীয়স্বজন ও পরিচিতজনদের কাছেও তার বিষয়ে খোঁজ নেওয়া হয়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোনো সন্ধান না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। পরে শুক্রবার (৩০ অক্টোবর) বরিশাল কোতোয়ালি মডেল থানায় জিডি করেন তার মা।

    জিডিতে নিখোঁজ কিশোরের শারীরিক বর্ণনায় বলা হয়েছে, তার গায়ের রং শ্যামলা এবং উচ্চতা আনুমানিক ৫ ফুট ৫ ইঞ্চি। তার সন্ধান পেতে পুলিশের সহযোগিতা চেয়েছেন মা রেমিজা বেগম।

    এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নম্বর ২২৯৫। শুক্রবার ডিউটি অফিসার মোসা. রোজিনা বেগম জিডিটি গ্রহণ করেন। 

    এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম।

    নিখোঁজ রেদোয়ান রহমানের সন্ধান পেলে ০১৭২৮৩২৯২৬০ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ