ঢাকা শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • কেন্দ্র দখলে গেলে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে: মুফতি রেজাউল করীম জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান কর্মজীবী নারী সম্পর্কে অশালীন মন্তব্যের প্রতিবাদে নারীদের ভ্যান র‍্যালি বরিশা‍লের নথুল্লাবাদসহ গুরুত্বপূর্ণ স্থানে ফুট ওভার ব্রিজ নির্মাণ করা হবে: মুফতী ফয়জুল করীম যারা দল সামলাতে পারেনা, তারা দেশ চালাবে কিভাবে : বরিশালে জামায়াত আমির ১৮ ফেব্রুয়ারির মধ্যেই ক্ষমতা হস্তান্তর: প্রেস সচিব ঝালকাঠিতে ইয়াবা, গাঁজা ও দেশীয় অস্ত্রসহ স্বেচ্ছাসেবক দলের দুই নেতা আটক জামায়াতকে যারা ইসলামী দল বলে তারা বোকার স্বর্গে বাস করে দেশীয় অস্ত্রসহ গলাচিপায় দুই মাদক কারবারি গ্রেপ্তার অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে নৌবাহিনী সদা প্রস্তুত : বরগুনায় নৌবাহিনী প্রধান
  • বরিশা‍লের নথুল্লাবাদসহ গুরুত্বপূর্ণ স্থানে ফুট ওভার ব্রিজ নির্মাণ করা হবে: মুফতী ফয়জুল করীম

    বরিশা‍লের নথুল্লাবাদসহ গুরুত্বপূর্ণ স্থানে ফুট ওভার ব্রিজ নির্মাণ করা হবে: মুফতী ফয়জুল করীম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল-৫ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতী ফয়জুল করীম নথুল্লাবাদ ও কাশিপুর বাজার এলাকায় গণসংযোগ করেছেন। 

    শুক্রবার (৬ ফেব্রুয়ারি)  বেলা ১১ টায়  গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শোনেন।

    এ সময় মুফতী ফয়জুল করীম বলেন, নথুল্লাবাদসহ বরিশালের গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে প্রতিদিন হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছে। পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচিত হলে নথুল্লাবাদ, কাশিপুর বাজার,হাতেম আলী চৌমাথা, রুপাতলী সহ প্রয়োজনীয় স্থানে আধুনিক ফুট ওভার ব্রিজ নির্মাণ করা হবে। বিশেষ করে শিক্ষার্থী, নারী, শিশু ও বয়স্কদের চলাচল নিরাপদ করাই হবে অগ্রাধিকার।

    তিনি আরও বলেন, জনদুর্ভোগ লাঘব ও সড়ক দুর্ঘটনা রোধে পরিকল্পিত নগর ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। বরিশালকে একটি নিরাপদ, বাসযোগ্য ও মানবিক শহর হিসেবে গড়ে তুলতে তিনি জনগণের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

    গণসংযোগকালে স্থানীয় ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও পথচারীরা তাঁর প্রতিশ্রুতিতে সন্তোষ প্রকাশ করেন এবং হাতপাখা প্রতীকে সমর্থন জানান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ