ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শুটিংয়ে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু নেপালে ভূমিকম্প, কাঁপলো বাংলাদেশ-ভারতসহ ৫ দেশ বরিশাল নগরীতে পৃথক অভিযানে অস্ত্র ও মাদকসহ ২০ জন গ্রেফতার মেসির নাম ভাঙিয়ে ব্যবসা, কঠোর অবস্থানে আর্জেন্টাইন মহাতারকা! বরিশাল নগরীতে অবৈধ ড্রেজারে বাড়ছে দুর্ঘটনা মব আতঙ্কে ববির অধিকাংশ শিক্ষক-কর্মকর্তা নিয়েছেন ছুটি, কেউ দিয়েছেন গা ঢাকা পিরোজপুরে চীন মৈত্রী সেতুর ওপর দুই মোটরসাইকেলে ট্রলির ধাক্কা, নিহত ৩ আল্লাহর হক সবার আগে ৫ম আন্তর্জাতিক জনস্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন জিয়াউদ্দিন হায়দার বরিশাল প্রেসক্লাবের সুনাম ক্ষুণ্ন ও অপপ্রচারের প্রতিবাদে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি 
  • এমপি ও মন্ত্রিসভার শপথ সোমবার

    এমপি ও মন্ত্রিসভার শপথ সোমবার
    জাতীয় সংসদের ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ পড়ানো হবে আগামী সোমবার (১৬ ফেব্রুয়ারি)। এদিন বিকালে মন্ত্রিসভার শপথও অনুষ্ঠিত হবে।

    শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে এক প্রেস ব্রিফিংয়ে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা এসব তথ্য জানান।

    জানা গেছে, সোমবার সকালে নবনির্বাচিত এমপিদের শপথ পড়ানো হবে। তাদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। আর বিকালে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।


    গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয় সেদিন। এর মধ্যে বিএনপি ২০৯ আসনে জয়ী হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয় পেয়েছে। আর ১১ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ছয়টি আসন। ১১ দলীয় জোটের হয়ে নির্বাচনে অংশ নেওয়া বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে দুটি আসন। এছাড়া একটি করে আসনে জয়লাভ করেছে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। আর স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন সাতটি আসন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ