ঢাকা বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে ২৩শ লিটার জ্বালানি তেল জব্দ করলো এনএসআই টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী দেশে মুক্তিযোদ্ধা ১ লাখ ৯৮ হাজার ৩৭ জন: সংসদে মুক্তিযুদ্ধমন্ত্রী উজিরপুরে প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন জরাজীর্ণ সেতুতে বাঁশ দিয়ে জোড়াতালি দিয়ে চলছে পারাপার আমতলীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ নলছিটিতে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে হত্যা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার বাউফলে জেলেদের চাল বিতরণে অনিয়ম, চেয়ারম্যান অবরুদ্ধ পটুয়াখালীতে হাঁটতে বেরিয়ে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার
  • কর্মকর্তারা নিজে সিল মেরেছে, রেজাল্ট শিট ঘষামাজা করেছে: জামায়াত

    কর্মকর্তারা নিজে সিল মেরেছে, রেজাল্ট শিট ঘষামাজা করেছে: জামায়াত
    ইসির সঙ্গে বৈঠক শেষে কথা বলছেন জামায়াতের ডা. এ এইচ এম হামিদুর রহমান আজাদ, ছবি: ভিডিও থেকে নেওয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কেন্দ্রে কর্মকর্তারা নিজে সিল মেরেছে পাশাপাশি রেজাল্ট শিট ঘষামাজা করা হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ডা. এ এইচ এম হামিদুর রহমান আজাদ।

    জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছেন ১১ দলীয় ঐক্যের নেতারা।


    রোববার (১৫ ফেব্রুয়ারি)  রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন কার্যালয়ে বৈঠকটি  হয়। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদসহ কমিশনের অন্যান্য কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। 

    জামায়াত নেতা বলেন, কালো টাকার ব্যবহারসহ ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে।  লক্ষ্য করা গেছে, কোনো কোনো কেন্দ্রে কর্তব্যরত কর্মকর্তারা নিজে সিল মেরেছে বলে অভিযোগ রয়েছে। আবার ভোটগ্রহণে বাধা দেওয়া হয়েছে, ভীতি ছড়ানো হয়েছে। ভোট কাস্টিং কম হয়েছে। আমরা ১১ দল বার বার কমিশনকে বলেছি কিন্তু সন্তোষজনক পদক্ষেপ পায়নি। কিছু কিছু কেন্দ্রে অস্বাভাবিক ভোট কাস্টিং হয়েছে। এখানে অতিরিক্ত এক্সট্রা ব্যালট ব্যবহার হয়েছে। সব মিলে নির্বাচন প্রক্রিয়া ভালো ছিল না। ভোট গণনার সময় এজেন্টদের ফোর্স করে বের করা হয়েছে। ভোটের রেজাল্ট শিট ঘষামাজা করা হয়েছে। ঢাকা-৬ আসনের এজেন্ট পরিবর্তন হয়েছে।


     ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির মিডিয়া সমন্বয়ক এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াত নেতা ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান এবং এনসিপির কেন্দ্রীয় নেতারাও ইসির সঙ্গে বৈঠক করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ