ঢাকা রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news

ঝালকাঠিতে মাদকাসক্ত ছেলেকে হত্যার পর পুলিশে কল দিয়ে ধরা দিলেন বাবা

ঝালকাঠিতে মাদকাসক্ত ছেলেকে হত্যার পর পুলিশে কল দিয়ে ধরা দিলেন বাবা
ছবি: প্রতীকী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঝালকাঠির কাঁঠালিয়ায় মাদাকাসক্ত ছেলেকে হত্যার পর ৯৯৯ ফোন করে পুলিশের সাহায্য চেয়ে আত্মসমর্পণ করেন আব্দুল বারেক খান (৫৫) নামে এক ব্যক্তি। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৩টায় উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামে এ ঘটনা ঘটে। 

ঘটনাস্থল পরিদর্শনের সময় সহকারী পুলিশ সুপার (কাঠালিয়া-রাজাপুর) সার্কেল মো. শাহ আলম জানান, 
মেহেদী হাসান শুভ (২৫) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। প্রায়ই তিনি বাবা-মা, প্রতিবেশীদের মারধর করতেন।


একাধিক লোককে কুপিয়ে জখম করেন। তার অত্যাচার নির্যাতনে পরিবার ও আশপাশের লোকজন আতঙ্কে থাকতেন। শনিবার সকালে শুভ তার বাবার কাছে তিন লাখ টাকা দাবি করেন। এতে রাজি না হওয়ায় বাড়িতে ভাঙচুর করেন তিনি।

সন্ধ্যায় তিনি বাজার থেকে একটি দা’ কিনে নিয়ে বাড়ি যান। মাকে জানান, টাকা না দিলে রাতে বাবা-মাকে জবাই করা হবে। এ কথা মা খুশি বেগম তার স্বামী আব্দুল বারেক খানকে জানান। পরে স্বামীর পরমার্শে খুশি রাতে অন্য ঘরে ঘুমান।

রাত ৩টার দিকে আব্দুল বারেক ঘুমন্ত অবস্থায় শুভকে দা’ দিয়ে কুপিয়ে হত্যা করে জাতীয় পরিষেবা নম্বর ৯৯৯ এ কল দিয়ে কাঁঠালিয়া থানা পুলিশকে বিষয়টি জানান। 

তিনি আরও জানান, খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আব্দুল বারেককে আটক করে এবং লাশ উদ্ধার করে। এ ঘটনায় শুভর মা খুশি তার স্বামীর নামে মামলা করেছেন। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন