ঢাকা বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাছের বাজারে বৈশাখের আমেজ, ‍ইলিশের কেজিতে বেড়েছে ৪০০ টাকা  শতকোটি টাকা দুর্নীতির অভিযোগে আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকে আবেদন বানারীপাড়ায় জীবিকার শেষ সম্বল হারিয়ে বাচ্চু’র আর্তনাদ যুক্তরাষ্ট্রকে ১০ দফা প্রস্তাব মেনে নিতে বাধ্য করা হয়েছে: ইরান জাল সনদধারী শিক্ষকদের বিষয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী সন্ত্রাসবিরোধী সংশোধনী বিল পাস, নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম যুদ্ধবিরতির কিছুক্ষণ আগেই ইরাকে ক্ষেপণাস্ত্র হামলা, শিশুসহ নিহত ৭ কলমের মতো দেখতে প্রাণঘাতী অস্ত্র ‘পেন গান’ সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা ২১ এপ্রিল, ভোট ১২ মে সব উপজেলায় ‘মিড ডে মিল’ চালুর পরিকল্পনা: প্রধানমন্ত্রী
  • তফসিল ঘোষণা

    সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা ২১ এপ্রিল, ভোট ১২ মে

    সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা ২১ এপ্রিল, ভোট ১২ মে
    ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ, ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ত্রয়োদশ সংসদের সংরক্ষিত ৫০ নারী আসনে ভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে ২১ এপ্রিলের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে; বাছাই ২২ এপ্রিল ও ২৩ এপ্রিল এবং প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং ভোট হবে ১২ মে।

    বুধবার (৮ এপ্রিল) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তফসিল ঘোষণা করেন।

    এই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন ইসির যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খান। আর সহকারী রিটার্নিং অফিসার করা হয়েছে উপ সচিব মোহাম্মদ মনির হোসেনকে।

    সংসদের সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্যরা সংরক্ষিত আসনের সংসদ সদস্য নির্বাচনে ভোট দিয়ে থাকেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে থাকে বলে এ নির্বাচনে ভোটের আর প্রয়োজন হয় না।


    বিদ্যমান আইন অনুযায়ী, ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। বিএনপি জোট ৩৬, জামায়াত জোট ১৩ ও স্বতন্ত্র জোট ১টি আসনে পাবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ