ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান সাংবাদিকতা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে : তথ্যমন্ত্রী সিভিল সার্জনের যোগদান ঠেকাতে স্মারকলিপি বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট
  • ‎ঝালকাঠিতে হ্যাডসের আয়োজন মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ‎ঝালকাঠিতে হ্যাডসের আয়োজন মতবিনিময় সভা অনুষ্ঠিত
    ছবি অনলাইন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‎ঝালকাঠিতে হিউম্যান একর্ড ডেভেলপমেন্ট সোসাইটি (হ্যাডস)-এর উদ্যোগে গণমাধ্যমকর্মী ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টায় ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

    ‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি ও জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আককাস সিকদার। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান আব্দুল মন্নান তাওহীদ।

    আরও উপস্থিত ছিলেন হ্যাডস এর উপদেষ্টা মাওলানা মো: আলমগীর হোসেন।ঝালকাঠি প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা আব্দুর রশিদ ও চিত্ত রঞ্জন দত্ত, প্রেসক্লাব সাধারন সম্পাদক মাহমুদুর রহমান পারভেজসহ আরও অনেক গণমাধ্যমকর্মী ও বিভিন্ন সংগঠনের সদস্যরা।

    ‎সভায় বক্তারা বলেন, সমাজ উন্নয়নে গণমাধ্যমকর্মী ও স্বেচ্ছাসেবীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। মানবিক সহায়তা, শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রমে সবাইকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। এ ধরনের মতবিনিময় সভা পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডকে ত্বরান্বিত করবে বলেও তারা উল্লেখ করেন।

    ‎এ সময় বিভিন্ন গণমাধ্যমকর্মী ও স্বেচ্ছাসেবীরা তাদের মতামত তুলে ধরেন এবং স্থানীয় উন্নয়ন, সামাজিক সমস্যা ও করণীয় বিষয়ে আলোচনা করেন। সভা শেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উপস্থিত অতিথিদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে আন্তরিকতা ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করে।
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ