ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • ঝালকাঠিতে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পার নিহত

    ঝালকাঠিতে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পার নিহত
    ছবি অনলাইন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় ইটবোঝাই ট্রলি খাদে পড়ে তানভীর ইসলাম (১৮) নামে এক হেল্পারের নিহত হয়েছে। ২৬ এপ্রিল রবিবার সকালে ঝালকাঠি-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের কানুদাসকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত তানভীর ইসলাম ঝালকাঠি সদরের বাসন্ডা ইউনিয়নের পিপলিতা গ্রামের আব্দুল হকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস।

    স্থানীয়রা জানায়, ঝালকাঠির এআরএম ব্রিকস থেকে ইট বোঝাই করে চারটি ট্রলি ভান্ডারিয়ার যাওয়ার পথে একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

    এ সময় ট্রলির হেল্পার ইটের নিচে পরে যায় খবর পেয়ে রাজাপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ট্রলির ইট সরিয়ে তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আরিফুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

    দুর্ঘটনার পর ট্রলি চালক শাকিল পলাতক রয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

    এ বিষয়ে রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস বলেন, ইটবোঝাই ট্রলি খাদে পড়ে তানভীর ইসলাম নামে এক হেল্পারের নিহত হয়েছে। এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ