ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট বরিশালে ফের বাড়ল গ্যাসচালিত থ্রি-হুইলারের ভাড়া  ৫ লাখ ৫১ হাজার ১৫০ টাকার বীমা দাবি পরিশোধ করল এনআরবি ইসলামিক লাইফ বোরহানউদ্দিনে বিদ্যালয়ে যাওয়ার পথে প্রাণ গেল শিশুর, আহত মা বরিশালে আদালত ভবনের ৬ তলা থেকে পড়ে মহিলা কলেজের ক্যাশিয়ার নিহত বরিশালে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বাকেরগঞ্জে ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি চট্টগ্রামে গ্রেফতার গৌরনদীতে অ্যাম্বুলেন্স-মাহিন্দ্রার সংঘর্ষে প্রাণ গেল নারীর
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা

    জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
    জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল/ ছবি: এনএইচকে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপের কুয়ামোতো অঞ্চলে আঘাত হেনেছে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এই প্রলয়ঙ্কারী ভূকম্পনে দেশজুড়ে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। শুরু হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ।

    জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, ভূমিকম্পের আঘাতে ইয়ন শপিংমল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ভেতরে বহু মানুষ আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে, কাশিমা টাউনের ওই শপিংমলে একটি বিস্ফোরণের খবর জানিয়েছিল স্থানীয় পুলিশ।

    স্থানীয় সম্প্রচারমাধ্যম টিবিএস পুলিশের বরাতে জানিয়েছে, এই দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ভূমিকম্পের পর অন্তত ৫০ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছে এনএইচকে।

    জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানিয়েছেন, প্রাথমিক তথ্যে বেশ কয়েকজন আহত হওয়ার খবর মিলেছে। কয়েকটি স্থানে বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেখা দিয়েছে আগুন। রাস্তাঘাট ও সেতু ভেঙে পড়ার পাশাপাশি অনেক ভবনও ধসে পড়েছে।

    ভূমিকম্পের পর সাময়িকভাবে সুনামি আতঙ্ক তৈরি হলেও পরবর্তীতে তা কেটে যায়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উপকূলীয় অঞ্চলে এখন আর কোনো সুনামি বা বড় বিপদের আশঙ্কা নেই। তবে দেশের বিভিন্ন প্রান্তে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন রয়েছে।


    ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে জাপানের দীর্ঘ ইতিহাস রয়েছে। প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থান করার কারণে এখানে প্রায়ই বড় ধরনের ভূকম্পন আঘাত হানে। দেশটির সুউচ্চ ভবন ও সাধারণ মানুষ এই দুর্যোগ মোকাবিলায় সদা প্রস্তুত থাকলেও এবারের ধাক্কায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ