ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউখালীতে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ  ‘স্বামী মৃত্যুর ১১ মাসেও পাননি পেনশন ও ভাতা’ প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ মুক্তিযোদ্ধার স্ত্রীর সাংবাদিক রুহুল আমিনের পিতার‍ ‍ইন্তেকাল, এসএম জাকির হোসেনের শোক  ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু মুলাদীতে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ দেশে স্বর্ণের দাম আরও কমল, দাঁড়াল এক বছরের মধ্যে সর্বনিম্নে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষাভাতা পুনর্নির্ধারণ, সর্বোচ্চ ৪৭ লাখ অনলাইন জুয়াচক্রের সঙ্গে জড়িতের অভিযোগে পুলিশ কর্মকর্তা ক্লোজড বরিশাল নগরীতে পুলিশের বিশেষ অভিযানে ১৫ জন গ্রেফতার এনসিপির সঙ্গে সোমবার বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী
  • কাউখালীতে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ 

    কাউখালীতে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের কাউখালীতে রোববার (২২ নভেম্বর) বিকেলে অগ্নিসন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা বিএনপি। 

    মিছিলে নেতৃত্ব দেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর।

    বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

    মিছিল শেষে পথসভায় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর বলেন, যেকোনো মূল্যে অগ্নিসন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের অপচেষ্টা রুখে দেওয়া হবে। সাধারণ মানুষের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সরকার ও প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

    পথসভায় সভাপতিত্ব করেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির।  বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিয়া, সাবেক সাধারণ সম্পাদক শাফিউল আজম দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিক্সন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক এবং লিয়াকত হোসেন। 

    বক্তারা যেকোনো ধরনের অগ্নিসন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যকর কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং জননিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ