সাংবাদিক রুহুল আমিনের পিতার ইন্তেকাল, এসএম জাকির হোসেনের শোক

বেসরকারি টেলিভিশন দীপ্ত টিভির বরিশাল অফিসের ভিডিও জার্নালিস্ট রুহুল আমিনের পিতা হারুনুর রশিদ (৬৫) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (২২ নভেম্বর) বাদ মাগরিব কাউনিয়া প্রথম গলির দিঘীরপাড় জামে মসজিদে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
রুহুল আমিনের পিতার মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন দৈনিক মতবাদের সম্পাদক ও বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন।
এক বিবৃতিতে তিনি মরহুমের বিদেহী আত্মার মাহফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
এইচকেআর