ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীতে পুলিশের বিশেষ অভিযানে ১৫ জন গ্রেফতার এনসিপির সঙ্গে সোমবার বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী হঠাৎ পেটব্যথা গ্যাস নয়, হতে পারে অন্য কোনো অসুখের লক্ষণ মস্কোয় আন্তর্জাতিক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ডিআইইউর শিক্ষক আবদুল কাবিল খান দেশের ৭৫টি কারাগারে রেকর্ড এক লাখের বেশি বন্দি, প্রতিদিন বাড়ছে ৩০০ উজিরপুরে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার খিলগাঁওয়ে দীপু হত্যা মামলার পলাতক আসামি ফজলে রাব্বি হিজলায় গ্রেফতার জনগণের সেবা নিশ্চিত করুন, দুলাভাইয়ের মতো মর্যাদা দেব: নৌ প্রতিমন্ত্রী  বৈশাখী টিভিতে উত্তেজনা, পুলিশ হেফাজতে ডিএমডি বরিশাল বিভাগে ৩০০ কিলোমিটারজুড়ে নদীভাঙন
  • মস্কোয় আন্তর্জাতিক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ডিআইইউর শিক্ষক আবদুল কাবিল খান

     মস্কোয় আন্তর্জাতিক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ডিআইইউর শিক্ষক আবদুল কাবিল খান
    ‘অনেস্ট ভিউ’ আন্তর্জাতিক মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পুরস্কার ও সম্মাননা সনদ গ্রহণ করছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক মো. আবদুল কাবিল খান (ডানে)
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাশিয়ার মস্কোয় অনুষ্ঠিত পঞ্চম ‘অনেস্ট ভিউ’ আন্তর্জাতিক মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ জিতেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষক মো. আবদুল কাবিল খান।

    ‘পেশাদার সাংবাদিকতা’ ক্যাটাগরিতে নিজের নির্মিত প্রামাণ্যচিত্র সিরিজ ‘গোল্ডেন ডেজ’-এর জন্য তিনি এ সেরা পুরস্কার অর্জন করেন। কাবিল খান ডিআইইউর সাংবাদিকতা, গণমাধ্যম ও যোগাযোগ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।


    ১৯ নভেম্বর মস্কোর বালচুগ কেম্পিনস্কি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। বিশ্বের ৮৫টি দেশের ৮০০টির বেশি কাজের মধ্য থেকে কাবিল খানের সিরিজটি নির্বাচিত হয়।

    আন্তর্জাতিক সংস্থা ‘রোসসোত্রুদনিচেস্তভো’ আয়োজিত এ আসরে বিশ্বের বিভিন্ন দেশের প্রখ্যাত সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। ছয়টি ক্যাটাগরিতে মোট ৭০ লাখ রুবল অর্থমূল্যের এই প্রতিযোগিতা বিশ্বজুড়ে প্রশংসিত।


    ‘গোল্ডেন ডেজ’ সিরিজে দক্ষিণ এশিয়ায় বসবাসরত সোভিয়েত ও রুশ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের জীবনগাথা তুলে ধরা হয়েছে।

    কাবিল খান বলেন, ‘২০১১ সালে রাশিয়ার আরইউডিএন ইউনিভার্সিটিতে স্নাতক পর্যায়ে অধ্যয়নকালে আমি “গোল্ডেন ডেজ” প্রামাণ্যচিত্র সিরিজটির উদ্যোগ নিই...এই কাজের জন্য আমরা বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সফর করে প্রাক্তন শিক্ষার্থীদের বাসা ও কর্মস্থলে গিয়ে তাঁদের এবং তাঁদের পরিবারের সদস্যদের সাক্ষাৎকার নিয়েছি।’ তিনি আরও বলেন, ‘অনেস্ট ভিউ আন্তর্জাতিক মিডিয়া অ্যাওয়ার্ড অর্জন আমাদের এই কাজকে বৈশ্বিক দর্শকদের জন্য আরও মূল্যবান করে তুলেছে এবং আরইউডিএন ইউনিভার্সিটির আগামী প্রজন্মের শিক্ষার্থীদের জন্য একটি অনন্য আর্কাইভাল রিসোর্স হিসেবে প্রতিষ্ঠিত করেছে।’


    এইচকে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ