ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার খিলগাঁওয়ে দীপু হত্যা মামলার পলাতক আসামি ফজলে রাব্বি হিজলায় গ্রেফতার জনগণের সেবা নিশ্চিত করুন, দুলাভাইয়ের মতো মর্যাদা দেব: নৌ প্রতিমন্ত্রী  বৈশাখী টিভিতে উত্তেজনা, পুলিশ হেফাজতে ডিএমডি বরিশাল বিভাগে ৩০০ কিলোমিটারজুড়ে নদীভাঙন বরিশালে ডেঙ্গুর প্রকোপ নিয়ে শঙ্কা, বাড়তে পারে সংক্রমণ বরিশালে স্টেডিয়াম কলোনির নারীদের ভাগ্য বদলে দিল পাঁচ শিক্ষার্থী বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার ঝালকাঠির নেছারাবাদে দেশ, জাতি ও উম্মাহর ঐক্য শান্তি ও কল্যাণ কামনা করে শেষ হলো বার্ষিক মাহফিল ঘূর্ণিঝড়ে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঝালকাঠিতে সবজির বাজারে অস্থিরতা
  • খিলগাঁওয়ে দীপু হত্যা মামলার পলাতক আসামি ফজলে রাব্বি হিজলায় গ্রেফতার

    খিলগাঁওয়ে দীপু হত্যা মামলার পলাতক আসামি ফজলে রাব্বি হিজলায় গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর খিলগাঁও থানার চাঞ্চল্যকর কামরুজ্জামান দীপু হত্যা মামলার পলাতক অভিযুক্ত মো. ফজলে রাব্বি (২৫)-কে হিজলা উপজেলা থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮।

    শুক্রবার রাতে হিজলা থানাধীন শ্রীপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃত ফজলে রাব্বি ওই এলাকার স্বপন দেওয়ানের ছেলে।

    এসআরবি-৮-এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্ববিরোধ ও শত্রুতার জেরে গত ২৯ জুলাই ২০২৬ সন্ধ্যায় ঢাকার খিলগাঁও থানা এলাকা থেকে বাদী মো. শামসু উদ্দিন খানের ছেলে কামরুজ্জামান দীপু (৩৫)-কে জোরপূর্বক তুলে নিয়ে মারধর ও গুরুতর জখম করা হয়। গুরুতর আহত অবস্থায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩১ জুলাই সন্ধ্যায় তার মৃত্যু হয়। এ ঘটনায় খিলগাঁও থানায় হত্যা মামলা দায়ের করা হয়। 

    সিসিটিভি ফুটেজ, কল ডিটেইলস রেকর্ড (সিডিআর) পর্যালোচনা এবং আদালতে গ্রেফতারকৃত অপর এক আসামির ১৬৪ ধারার জবানবন্দিতে ঘটনার সাথে ফজলে রাব্বির সম্পৃক্ততা উঠে আসে। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনপত্র ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হিজলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৮।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ