ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার ঝালকাঠির নেছারাবাদে দেশ, জাতি ও উম্মাহর ঐক্য শান্তি ও কল্যাণ কামনা করে শেষ হলো বার্ষিক মাহফিল ঘূর্ণিঝড়ে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঝালকাঠিতে সবজির বাজারে অস্থিরতা পাগলা মসজিদে তিন ঘণ্টায় গণনা হলো ১০ কোটি টাকা বাবুগঞ্জে আ.লীগের সভাপতিসহ ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার তুলনায় ১১৫ শতাংশ বেশি বন্দি!  বরিশালে নিখোঁজের চার ঘণ্টা পর নার্সিং শিক্ষার্থী উদ্ধার, থানায় বিক্ষোভ আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী ওপর হামলার প্রতিবাদে সংহতি সমাবেশ আগৈলঝাড়ায় মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছে বেঁধে মারধর সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  • ঘূর্ণিঝড়ে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঝালকাঠিতে সবজির বাজারে অস্থিরতা

    ঘূর্ণিঝড়ে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঝালকাঠিতে সবজির বাজারে অস্থিরতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঘূর্ণিঝড়ে সৃষ্ট লঘুচাপ ও অতিবৃষ্টির প্রভাবে ঝালকাঠিতে সবজির বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। বিভিন্ন ধরণের সবজি তুলনামূলক বেশি দামে বিক্রি হওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা। 

    এর মধ্যে টানা দুই দিনের বৃষ্টিতে রবি শস্যের আবাদ নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। বৃষ্টিপাত অব্যাহত থাকলে কাঁচা সবজির সরবরাহ কমে গিয়ে দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

    ঝালকাঠির বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে প্রতি কেজি ফুলকপি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪৫ টাকা, পাতাকপি ৩৫ থেকে ৪৫ টাকা, শালগম ৪০ থেকে ৬০ টাকা, বেগুন ৮০ টাকা, কাঁচা মরিচ ৪০ থেকে ৬০ টাকা, শিম ৭০ থেকে ১০০ টাকা, ভটভটি ৩৫ থেকে ৪০ টাকা এবং মুলা ৪০ টাকা দরে। এছাড়া আকারভেদে প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়।

    ঘূর্ণিঝড়ের প্রভাব ও অব্যাহত অতিবৃষ্টিতে বিভিন্ন এলাকার সবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় উৎপাদন ও সরবরাহে প্রভাব পড়ছে। ফলে বাজারে সবজির দামের ওপর এর প্রভাব পড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাড়তি দামে সবজি কিনতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন সাধারণ ক্রেতারা। তাঁদের দাবি, সবজির দাম সহনীয় পর্যায়ে এলে কিছুটা স্বস্তি ফিরবে।

    অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, বন্যা ও টানা বৃষ্টির কারণে বিভিন্ন এলাকা থেকে সবজি সরবরাহ ব্যাহত হচ্ছে। এতে পাইকারি বাজারেই বেশি দামে সবজি কিনতে হচ্ছে তাঁদের। ফলে খুচরা বাজারেও পড়ছে এর প্রভাব।

    সব মিলিয়ে বন্যার দুর্ভোগের পাশাপাশি সবজির বাড়তি দামে চাপে পড়েছেন সাধারণ মানুষ। বাজারে সবজির সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ক্রেতারা।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ