ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার তুলনায় ১১৫ শতাংশ বেশি বন্দি!  বরিশালে নিখোঁজের চার ঘণ্টা পর নার্সিং শিক্ষার্থী উদ্ধার, থানায় বিক্ষোভ আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী ওপর হামলার প্রতিবাদে সংহতি সমাবেশ আগৈলঝাড়ায় মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছে বেঁধে মারধর সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঘূর্ণিঝড় দুর্বল হয়ে নিম্নচাপ, আগামী দুই দিন অব্যাহত থাকবে বৃষ্টি জিয়াউদ্দিন সিকদার জিয়াকে ফুলেল শুভেচ্ছা  সারাদেশে নৈরাজ্যর প্রতিবাদে মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা ও মহানগরের উদ্যোগে প্রতিবাদ মিছিল রাষ্ট্রপতির সঙ্গে ছারছীনা দরবার শরীফের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর জন্মদিনে পথশিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজনে রহমাতুল্লাহ
  • বরিশালে নিখোঁজের চার ঘণ্টা পর নার্সিং শিক্ষার্থী উদ্ধার, থানায় বিক্ষোভ

    বরিশালে নিখোঁজের চার ঘণ্টা পর নার্সিং শিক্ষার্থী উদ্ধার, থানায় বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে আন্দোলনে নেতৃত্ব দেওয়া নার্সিং শিক্ষার্থী অন্তু বিশ্বাসকে বাসা থেকে নিয়ে যাওয়ার প্রায় চার ঘণ্টা পর থানায় ফিরিয়ে আনা হয়েছে। এ সময় তার খোঁজ না পেয়ে থানায় বিক্ষোভ করেন সহপাঠী, বন্ধু ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।

    শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে তাকে বাসা থেকে নিয়ে যায় পুলিশ। সন্ধ্যা সোয়া সাতটার দিকে তাকে থানায় ফিরিয়ে আনার পর আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

    ক্লিনিক্যাল প্র্যাকটিসের নামে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের প্রতিবাদে আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় বরিশাল ডিডাব্লিউএফ নার্সিং কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী অন্তুর ছাত্রত্ব বাতিলের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে কয়েক সপ্তাহ ধরে ক্লাস ও পরীক্ষা বর্জন, মানববন্ধন ও বিক্ষোভ করে আসছেন শিক্ষার্থীরা।

    শিক্ষার্থীদের অভিযোগ, ২০২২-২৩ শিক্ষাবর্ষের ২০০ শিক্ষার্থীর কাছ থেকে ক্লিনিক্যাল প্র্যাকটিসের খরচের কথা বলে মোট ২৭ লাখ টাকা আদায় করে কলেজ কর্তৃপক্ষ। ওই টাকা বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালককে দিতে হবে বলে জানানো হয়েছিল।

    এ বিষয়ে গত ২৩ এপ্রিল শিক্ষার্থীরা শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে টাকা নেওয়ার বিষয়ে জানতে চান। তখন হাসপাতাল কর্তৃপক্ষ তাদের জানায়, প্রশিক্ষণের জন্য হাসপাতালের পরিচালক কোনো টাকা নেন না। পরে শিক্ষার্থীদের চাপের মুখে কলেজ কর্তৃপক্ষ টাকা ফেরত দেয়।

    এ ঘটনায় ১৭ মে তদন্ত শুরু করে বরিশাল জজ আদালত। পরে ৫ অক্টোবর বরিশাল জেলা ও দায়রা জজ আদালত স্বপ্রণোদিত হয়ে ডিডাব্লিউএফ নার্সিং কলেজের পরিচালক জহিরুল ইসলাম, অধ্যক্ষ মমতাজ বেগম ও প্রশাসনিক কর্মকর্তা ফারজানা আক্তার টুম্পার বিরুদ্ধে মামলা করেন।

    শিক্ষার্থীদের দাবি, এ ঘটনার জেরে গত রোববার আন্দোলনে নেতৃত্ব দেওয়া, উসকানি, অসদাচরণ ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে অন্তুকে বহিষ্কার করে কলেজ কর্তৃপক্ষ। এর প্রতিবাদে ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন চালিয়ে আসছেন শিক্ষার্থীরা।

    গত ১৯ নভেম্বর নগরীর সিএন্ডবি রোডের ক্যাম্পাসে একক বিক্ষোভ করেন অন্তু। এ সময় কলেজ কর্তৃপক্ষের এক ব্যক্তি তার মাইকের তার ছিঁড়ে দেন এবং তাকে ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।

    শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান নগরীর সিএন্ডবি রোডের কাজীপাড়ায় অন্তুর বাসা থেকে তাকে আদালতে সাক্ষ্য দিতে নিয়ে যান বলে জানা গেছে। এরপর তার খোঁজ নিতে থানায় যান সহপাঠী ও বন্ধুরা। প্রথমে পুলিশ তাকে থানায় আনার বিষয়টি অস্বীকার করে এবং আদালতে নেওয়া হয়েছে বলে জানায়। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়।

    অন্তুর খোঁজ না পেয়ে বরিশাল গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের নেতাকর্মীরা নগরীতে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেন। সন্ধ্যা সাতটার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা থানায় গিয়ে ওসির দেখা না পেয়ে বিক্ষোভ শুরু করেন। পরে সন্ধ্যা সোয়া সাতটার দিকে অন্তুকে থানায় ফিরিয়ে আনা হয়। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেন ওসি মো. মনিরুজ্জামান।

    বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুজয় শুভ, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সুজয় সরকার, মহানগর ছাত্র ফ্রন্টের আহ্বায়ক সুজন আহমেদ, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ভূমিকা সরকার ও বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি কাজী মারজান প্রমুখ।

    এ বিষয়ে বক্তব্য জানতে ডিডাব্লিউএফ নার্সিং কলেজের পরিচালক জহিরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

    কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুজ্জামান বলেন, আন্দোলনের বিষয়ে জানতে আদালত অন্তুকে ডেকে পাঠিয়েছিলেন। সেই নির্দেশনা অনুযায়ী পুলিশ তাকে আদালতে নিয়ে যায়। সেখানে অন্তু কাউকে কিছু না জানিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে যান। এরপর থেকে তিনি কারও ফোন ধরছিলেন না।

    ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ তাকে হাসপাতাল থেকে নিয়ে আদালতে যায়। পরে থানায় এনে ছেড়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে।
     


    এইচকে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ