ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আগৈলঝাড়ায় মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছে বেঁধে মারধর সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঘূর্ণিঝড় দুর্বল হয়ে নিম্নচাপ, আগামী দুই দিন অব্যাহত থাকবে বৃষ্টি জিয়াউদ্দিন সিকদার জিয়াকে ফুলেল শুভেচ্ছা  সারাদেশে নৈরাজ্যর প্রতিবাদে মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা ও মহানগরের উদ্যোগে প্রতিবাদ মিছিল রাষ্ট্রপতির সঙ্গে ছারছীনা দরবার শরীফের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর জন্মদিনে পথশিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজনে রহমাতুল্লাহ মঠবাড়িয়ায় পানির ট্যাংকে মিলল ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ লেখা রহস্যময় প্লেট, আটক ১ বরিশালে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের নলছিটিতে ১১ কোটি টাকা ব্যয়ে পাঁচটি পিচঢালা সড়ক নির্মাণ কাজ শুরু
  • আগৈলঝাড়ায় মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছে বেঁধে মারধর

     আগৈলঝাড়ায় মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছে বেঁধে মারধর
    প্রতিকী ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়া উপজেলায় মোবাইল ফোন চুরির অভিযোগে এক ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে।

    শুক্রবার সকালে উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামে এ ঘটনা ঘটে বলে আগৈলঝাড়া থানার ওসি মো. মাসুদ খান জানিয়েছেন।

    আহত নয়ন ওরফে গুরু পান্ডে (৪০) ওই গ্রামের বাসিন্দা। তিনি আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।


    নয়ন পান্ডের অভিযোগ, স্থানীয় এক ব্যক্তির মোবাইল ফোন চুরির অভিযোগ তুলে রত্নপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নিমাই পান্ডে ও তার সহযোগীরা তাকে মারধর করেছেন।

    হাসপাতালে চিকিৎসাধীন নয়ন সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার রাতে একই এলাকার বিএনপির এক কর্মী মোবাইল চুরির অভিযোগ তুলে তাকে প্রথম দফায় মারধর করেন। এরপর ভয়ে তিনি পরিবার নিয়ে বাড়ির পাশের একটি ছাগল রাখার ঘরে রাত কাটান।

    সকালে বাথরুমে গেলে কয়েকজন আমাকে টেনেহিঁচড়ে বের করে আনেন। পরে গাছের সঙ্গে বেঁধে মারধর করেন। আমার ১১ বছরের ছেলে তাদের হাত-পা ধরে আকুতি জানালেও তারা থামেনি। প্রতিবাদ করায় আমার নাতি জামাতা রাবন চন্দ্রকেও মারধর করা হয়, বলেন তিনি।


    নয়নের দাবি, রাজনৈতিক মতাদর্শের কারণে নিমাই পান্ডে ও তার লোকজন আগে থেকেই তার ওপর ক্ষুব্ধ ছিলেন। এর জের ধরে চুরির মিথ্যা অভিযোগ সাজিয়ে তাকে নির্যাতন করা হয়।

    এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন নয়নের স্ত্রী বনানী পান্ডে।

    অভিযোগের বিষয়ে জানতে বিএনপি নেতা নিমাই পাণ্ডের মোবাইলে একাধিকবার কল করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া গেছে।

    ওসি মাসুদ খান বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


    এইচকে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ