ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার ঝালকাঠির নেছারাবাদে দেশ, জাতি ও উম্মাহর ঐক্য শান্তি ও কল্যাণ কামনা করে শেষ হলো বার্ষিক মাহফিল ঘূর্ণিঝড়ে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঝালকাঠিতে সবজির বাজারে অস্থিরতা পাগলা মসজিদে তিন ঘণ্টায় গণনা হলো ১০ কোটি টাকা বাবুগঞ্জে আ.লীগের সভাপতিসহ ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার তুলনায় ১১৫ শতাংশ বেশি বন্দি!  বরিশালে নিখোঁজের চার ঘণ্টা পর নার্সিং শিক্ষার্থী উদ্ধার, থানায় বিক্ষোভ আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী ওপর হামলার প্রতিবাদে সংহতি সমাবেশ আগৈলঝাড়ায় মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছে বেঁধে মারধর সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  • ঝালকাঠির নেছারাবাদে দেশ, জাতি ও উম্মাহর ঐক্য শান্তি ও কল্যাণ কামনা করে শেষ হলো বার্ষিক মাহফিল

    ঝালকাঠির নেছারাবাদে দেশ, জাতি ও উম্মাহর ঐক্য শান্তি ও কল্যাণ কামনা করে শেষ হলো বার্ষিক মাহফিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শনিবার বাদ ফজর ধর্মপ্রাণ মানুষের অশ্রুসিক্ত আমীন-আমীন ধ্বনির মধ্য দিয়ে দেশ, জাতি ও উম্মাহর ঐক্য, শান্তি ও কল্যাণ কামনা করে শেষ হলো নেছারাবাদের বার্ষিক ঈছালে-ছওয়াব ওয়াজ-মাহফিল ২০২৬। 

    ২দিনব্যাপী অনুষ্ঠিত এ মাহফিলের পূর্বাহ্নেই প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করে দেশের ৬৪ জেলা ও নগর-মহানগরের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মুছলিহীনের নেতা-কর্মীসহ অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান ‍উপস্থিত হন। 

    বৃষ্টিজনিত কারণে মাহফিল-ময়দান অনুপযোগী হওয়ায় কেন্দ্রীয় জামে মসজিদসহ ৯টি প্যান্ডেল এবং কমপ্লেক্স ও মাদ্রাসার বিভিন্ন ভবনে তারা আসন গ্রহণ করেন। বৈরি আবহাওয়া সত্ত্বেও গতকাল শুক্রবার ঝালকাঠি ও এর আশপাশের মানুষের 

    উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। বিভিন্ন স্থানে  ছাতা মাথায় দাঁড়িয়ে তারা নেছারাবাদের পীর ছাহেব আমীরুল মুছলিহীন হযরত মাওলানা মুহম্মদ খলীলুর রহমান নেছারাবাদী হুজুরের নসীহত শোনেন। অনেকেই নির্ঘুম রাত কাটান আখেরী মুনাজাতে শরীক হওয়ার জন্য।

    আখেরী মুনাজাত-পূর্ব সমাপনী বয়ানে নেছারাবাদের পীর বলেন, ধর্মের মূল প্রতিপাদ্য হচ্ছে—কল্যাণ। যে যতোটুকু ন্যায়ের পথে আগাবে, সে ততোটুকুই ধর্মের পথে আগাবে। এভাবে যখনই প্রত্যেকের মধ্যে ন্যায়-ইনসাফ ও সাম্যের চেতনা প্রগাঢ় হবে, তখনই আদর্শ সমাজ তথা ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হবে। 

    বিশ্বের অন্যান্য রাষ্ট্রের মতো বাংলাদেশও এক বহুমাত্রিক সমাজ, যেখানে মানুষের ভিন্নমত এক অনস্বীকার্য বাস্তবতা। ভিন্নমত, ধারণা ও দৃষ্টিভঙ্গি মিলেমিশে এখানে এক অপূর্ব সংস্কৃতির স্রোতধারা সৃষ্টি করেছে। এই বহুবৈচিত্র্যের মধ্যেই লুকিয়ে আছে ঐক্যের বিরাট শক্তি, যা কেবল ‘আল-ইত্তেহাদ মায়াল ইখতেলাফ—মতানৈক্যসহ ঐক্য’ নীতি অবলম্বনেই অর্জন সম্ভব। অতএব, জাতি-ধর্ম, দল-মত নির্বিশেষে দেশের সমৃদ্ধি ও অখণ্ডতা রক্ষায় ‘মতানৈক্যসহ ঐক্য’নীতির ভিত্তিতেই সবাইকে একযোগে কাজ করে যেতে হবে।

    সমাপনী বয়ান-শেষে নেছারাবাদের ঐতিহ্য মোতাবেক দেশ ও জাতির কল্যাণের নিমিত্ত কতিপয় গুরুত্বপূর্ণ প্রস্তাব পেশ করা হয়—যা উপস্থিত জনতার স্বতঃস্ফূর্ত সমর্থনের মধ্য দিয়ে গৃহীত হয়। 

    এসব প্রস্তাবের মধ্যে—সংবিধান সংশোধনের নিমিত্ত মুছলিহীনের পক্ষ থেকে সরকার-নিয়োজিত কমিটির কাছে পেশকৃত কিছু সুপারিশ; জাতীয় ঐক্য-সম্প্রীতি কাউন্সিলকে সার্বিক সহযোগিতার জন্য ইসলামী নেতৃবৃন্দের প্রতি আহ্বান; সমকালীন সমস্যা উপলব্ধিতে অক্ষম কারো নেতৃত্বে কোনো দলের পরিচালিত না হওয়া; ‘পার্বত শান্তিচুক্তি’ বাতিল করে একই ভূমি ও শাসননীতির প্রয়োগ; মাদ্রাসা শিক্ষার স্বাতন্ত্র্য রক্ষা ও শিক্ষা-কারিকুলাম থেকে ধর্মীয় অনুভূতির সঙ্গে সাংঘর্ষিক বিষয় পরিহার এবং গ্রাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির লাগামহীন মূল্য নিয়ন্ত্রণে পদক্ষেপ গ্রহণের দাবি অন্যতম। প্রস্তাব-সমার্থন শেষে দেশ, জাতি ও উম্মাহর ঐক্য শান্তি ও কল্যাণ কামনা করে আখেরী মুনাজাতের মধ্য দিয়ে মাহফিল সমাপ্ত হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ