বরিশাল নগরীতে পুলিশের বিশেষ অভিযানে ১৫ জন গ্রেফতার

বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নগরীর চারটি থানা ও গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ আভিযানিক দল পৃথক পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। শনিবার (২২ নভেম্বর) বিএমপি মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৬ জন, গ্রেফতারি পরোয়ানাভুক্ত ২ জন, মহানগর অধ্যাদেশে ২ জন এবং অন্যান্য আইনে ৫ জন অভিযুক্ত রয়েছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এইচকে