আমতলীতে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বরগুনার আমতলীতে দেড় কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে শনিবার গভীর রাতে গ্রেফতার করেছে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে আমতলীর কুকুয়া ইউনিয়নের আজিমপুর বাজারস্থ কুকুয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হল কুকুয়া ইউনিয়নের পশ্চিম কৃষ্ণনগর গ্রামের মো. ফোরকান গাজীর ছেলের আজিজুল হক আল ইমরান (২৫) ।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের এসআই (নিরস্ত্র) বিকাশ কর্মকার বাদী হয়ে আমতলী থানায় এজাহার দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
এইচকেআর