ঢাকা শুক্রবার, ২২ মে ২০২৬

Motobad news

হামে আক্রান্ত হয়ে ছেলের মৃত্যু, মেয়েও ভর্তি হাসপাতালে

হামে আক্রান্ত হয়ে ছেলের মৃত্যু, মেয়েও ভর্তি হাসপাতালে
ছবি: সংগৃহীত 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের পিরোজপুরে হামে আক্রান্ত হয়ে রাইয়ান নামের এক বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে এবং তার বোন খাদিজা আক্তার হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।

বৃহস্পতিবার (২১মে) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

 নিহত রাইয়ান (১) উপজেলার বালিপাড়া ইউনিয়রের সাঈদখালী আবাসনের বাসিন্দা সুমন মোড়লের ছেলে। তাদের গ্রামের বাড়ি যশোর জেলার মনিরামপুর থানার রুপদা গ্রামে। 

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত শিশুটির বাবা সুমন মোড়ল এবং ইন্দুরকানী সদর ইউনিয়নের চাড়াখালী গ্রামের মৃত তৈয়ব আলী খানের মেয়ে শারমিন আক্তার তার  মা। হামে আক্রান্ত হয়ে তাদের ৪ বছর বয়সী মেয়ে খাদিজা আক্তার পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে ছেলে রাইয়ানের মৃত্যু হয় হামে আক্রান্ত হওয়ায়। মৃত রাইয়ানের পিতা সুমন মোড়ল জানান, কয়েকদিন ধরে জ্বরসহ শরীরে দানা ওঠা ও দুর্বলতাসহ হামের উপসর্গ দেখা দিলে বৃহস্পতিবার রাতে তাদের হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাইয়ানের মৃত্যু হয়। আমার মেয়ে খাদিজাও খুব অসুস্থ।

জিয়ানগর উপজেলা নির্বাহী অফিসার হাসান মো. হাফিজুর রহমান বলেন, হামের প্রবণতা বৃদ্ধি পেলে আমরা এলাকায় মাইকিং করে শিশুদের হামের টিকা নেওয়ার জন্য জনসাধারণকে উদ্বুদ্ধ করেছি। শিশুরা যেন হামের টিকা থেকে বঞ্চিত না হয় সেজন্য কাজ করে যাচ্ছি। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন