বিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও ইউনিট ইনচার্জদের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময়

বরিশাল মেট্রোপলিটন পুলিশের সকল বিভাগের প্রতিনিধি ও শাখা ইনচার্জের সাথে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্তে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ জুন) বিকেল ৩ টায় বিএমপি সদর দপ্তর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. আব্দুল হান্নান, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ ইমদাদ হুসাইন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) পলাশ কান্তি নাথ সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
মতবিনিময় কালে পুলিশ কমিশনার আশিক সাঈদ মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দিক-নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি মাদক, সন্ত্রাস, জুয়া, অনলাইন জুয়া, অসামাজিক কার্যকলাপ, চাঁদাবাজি, চুরি, ছিনতাই, ট্রাফিক ব্যবস্থাপনা, সমসাময়িক বিভিন্ন সমস্যা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করেন।
এইচকেআর