ঢাকা মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ের কার্যক্রম অনুষ্ঠিত  বরিশালবাসীর চিকিৎসাসেবায় একটি গুরুত্বপূর্ণ আস্থার কেন্দ্র জেনারেল হাসপাতাল: বিসিসি প্রশাসক বরিশালে বস্তি থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার, পালিয়ে গেল দম্পতি গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাহেন্দ্রার সংঘর্ষে নারী নিহত ৫ হাজার টাকা পুঁজি খাটিয়ে স্বপ্নের পথযাত্রা শুরু, এখন তিনি সফল উদ্যোক্তা এবার হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ’লীগের নেতাকর্মীরা বারবার প্রকল্পের মেয়াদ বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী পড়াশোনায় বাধা, মানসিক চাপ সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান ফারুকের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী ‍পালিত 
  • বরিশালে বস্তি থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার, পালিয়ে গেল দম্পতি

    বরিশালে বস্তি থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার, পালিয়ে গেল দম্পতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    বরিশাল নগরীর কেডিসি বস্তি এলাকায় অভিযান চালিয়ে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা (ডিবি) শাখা। এ সময় দুই মাদক ব্যবসায়ী সাইদুল ইসলাম ও নিলুফা ইয়াসমিন নিলু পালিয়ে যান।

    মঙ্গলবার (৯ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মো. সগীর হোসেন।

    তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানাধীন কেডিসি বস্তি এলাকায় মাদক বিক্রেতা সাইদুল ইসলামকে আটকের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করা হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সাইদুল ইসলাম ও তার সহযোগী নিলুফা ইয়াসমিন নিলু ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

    পরবর্তীতে তাদের বসতঘরে তল্লাশি চালিয়ে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

    ডিবি পরিদর্শক মো. সগীর হোসেন আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে সাইদুল ইসলাম ও নিলুফা ইয়াসমিন নিলু যৌথভাবে বিপুল পরিমাণ এই মাদকদ্রব্য আমদানি করেছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    তিনি বলেন, পলাতক দুই মাদক কারবারিকে গ্রেপ্তারের জন্য ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ