উজিরপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক মতবিনিময় সভা

বরিশালের উজিরপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির ও উন্নয়ন সমন্বয়ক মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য সরদার সরফুদ্দিন সান্টু, সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান, গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহিন হাওলাদার, উপজেলা যুব দলের সভাপতি আ ফ ম শামসুদ্দোহা আজাদ, পৌর যুবদলের আহ্বায়ক সাহাব উদ্দিন সাবু, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাহাবুব গোমস্তা, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. রকিবুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা পলাশ শেখর, সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশাররফ হোসাইন, উজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মহসিন মিয়া লিটন, প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য মো. সোহাগ হাওলাদারসহ সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
সভায় সংসদ সদস্য প্রতিটি দপ্তরকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক পরামর্শ দেন।
এইচকেআর