ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন  কার্যক্রম নেই, তবু বেতন পাচ্ছেন দারুল আরকামের শিক্ষকরা
  • ভোলায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে

    ভোলায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে তিন জেলেকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। আটকরা হলেন মনপুরা উপজেলার চর কলাতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. বেল্লাল, মো. জিহাদ ও মো. হাছান।

    বন বিভাগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে সংরক্ষিত বনাঞ্চলের একটি খালে বিষ প্রয়োগ করে মাছ ধরছিলেন ওই তিন জেলে। এ সময় বনপ্রহরীরা তাদের হাতেনাতে আটক করেন। পরে শনিবার সকালে আটক তিনজনের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়। এরপর তাদের চরফ্যাশন আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    মনপুরা উপজেলার পচাকোড়ালিয়া বিটের বিট কর্মকর্তা সজিব সরকার বলেন, ‘সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ প্রয়োগ করে মাছ শিকারের সময় তিন জেলেকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

    উপজেলা বন বিভাগের দায়িত্বে থাকা রেঞ্জ কর্মকর্তা রাসেদুল হাসান বলেন, খালে বিষ প্রয়োগ করে মাছ শিকার পরিবেশের জন্য ক্ষতিকর। এ ধরনের কর্মকাণ্ড আইনত দণ্ডনীয় অপরাধ।

    বন বিভাগের কর্মকর্তারা জানান, বিষ প্রয়োগ করে মাছ ধরলে শুধু মাছ নয়, জলজ প্রাণী ও পরিবেশের অন্যান্য উপাদানও ক্ষতিগ্রস্ত হয়। সংরক্ষিত বনাঞ্চলে এ ধরনের কর্মকাণ্ড বন্ধে অভিযান অব্যাহত থাকবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ