ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা 

     গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের উদ্যোগে আয়োজিত ‘উল্লাস’ ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট সিজন২ উপলক্ষে সোমবার সন্ধ্যা  সাড়ে ৭ টায় ঢাকার শেরাটনের ১৪তম তলার এরিয়াল হলে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 


    সভায় উপস্থিত ছিলেন,  গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের সভাপতি ড. ওয়াহিদুজ্জামান (তমাল), সেক্রেটারি জেনারেল ও ‘উল্লাস ২০২৬’ আয়োজক কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান, ভাইস চেয়ারম্যান ইফতেখার রহমান, ভাইস চেয়ারম্যান ও ‘উল্লাস ২০২৬’ আয়োজক কমিটির সদস্য ইফফাত আমবারিন (জয়া) এবং ভাইস চেয়ারম্যান আমীর আলী মোস্তফা। এছাড়াও ‘উল্লাস ২০২৬’ আয়োজক কমিটির স্পোর্টস কো-অর্ডিনেটর ফুয়াদ বিন সাজ্জাদ এবং প্রেস, মিডিয়া ও মার্কেটিং কো-অর্ডিনেটর অজয় কুমার কুন্ডু সভায় উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে অংশগ্রহণকারী ক্লাবসমূহের চিফ কো-অর্ডিনেটর ও অফিস কো-অর্ডিনেটরবৃন্দ, গুলশান ইয়ুথ ক্লাবের ‘উল্লাস’ ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট’র কনভেনর ও কো-কনভেনরবৃন্দ উপস্থিত ছিলেন।

    গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের সভাপতি ড. ওয়াহিদুজ্জামান (তমাল) খেলাধুলার প্রসার ও ‘উল্লাস’ ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট  সিজন ২ সফলভাবে আয়োজনে অংশগ্রহণকারী সকল ক্লাব ও ক্রীড়াবিদদের আন্তরিক সহযোগিতা, অঙ্গীকার ও সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ‘উল্লাস ২০২৬’ আয়োজক কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান অংশগ্রহণকারী সকল ক্লাবকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই ব্যতিক্রমী ক্রীড়া উৎসব সকল ক্রীড়াপ্রেমী ও অংশগ্রহণকারীদের জন্য একটি আনন্দময়, প্রাণবন্ত ও স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।

    গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেড আনন্দের সঙ্গে ঘোষণা করে, প্রতীক্ষিত ‘উল্লাস’ ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট সিজন ২ আগামী ৩০ অক্টোবর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

    এবারের আয়োজনে মোট ১৪টি আকর্ষণীয় ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হবে। ইভেন্টগুলো হলো, ১০০ বল ক্রিকেট, ব্যাডমিন্টন, বাস্কেটবল, দাবা, ফুটবল (৭-এ-সাইড), গলফ, ৮ বল পুল, প্যাডেল বল, সাঁতার, টেবিল টেনিস, টেনিস, কুইজ, আর্ম রেসলিং ও ম্যারাথন। দেশের বিভিন্ন স্বনামধন্য ক্লাবের অংশগ্রহণে এবারের প্রতিযোগিতায় মোট ২১টি ক্লাবের প্রায় ১০০০ জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করবেন।

    অংশগ্রহণকারী ক্লাবসমূহ- ১. অল কমিউনিটি ক্লাব লিমিটেড ২. গুলশান নর্থ ক্লাব লিমিটেড ৩. বাঘা ক্লাব ৪. আইবিএ অ্যালামনাই ক্লাব লিমিটেড ৫. বানানী ক্লাব লিমিটেড ৬. ইন্টারন্যাশনাল রিক্রিয়েশন ক্লাব লিমিটেড ৭. বারিধারা কসমোপলিটন ক্লাব ৮. কুর্মিটোলা গলফ ক্লাব ৯. বাংলাদেশ চায়না ক্লাব লিমিটেড ১০. নারায়ণগঞ্জ ক্লাব ১১. ক্যাডেট কলেজ ক্লাব ১২. নেদারল্যান্ডস রিক্রিয়েশন সেন্টার (ডাচ ক্লাব, ঢাকা) ১৩. ক্লাব নটরডেমিয়ানস বাংলাদেশ লিমিটেড ১৪. নর্ডিক ক্লাব ১৫. ক্লাব শাহীন লিমিটেড ১৬. সেইন্টস ক্লাব লিমিটেড ১৭. ঢাকা বোট ক্লাব লিমিটেড ১৮. উত্তরা ক্লাব লিমিটেড ১৯. ঢাকা ক্লাব লিমিটেড ২০. কর্পোরেট এক্সিকিউটিভ ক্লাব ২১. গুলশান ক্লাব লিমিটেড। আয়োজক ক্লাব: গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেড।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ