ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন

ঝালকাঠি শহরে ফুটপাতে অবৈধ দখলকারী দোকান, সড়কে বিশৃঙ্খলাকারী অবৈধ অটোরিকশা স্ট্যান্ড এবং যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে।
সোমবার দুপুরে বড় বাজারের সামনে ‘আমার ঝালকাঠি, ভুক্তভোগী সচেতন নাগরিক সমাজ’ এ কর্মসূচির আয়োজন করে।
শহরের সাধনার মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে বড় বাজারে গিয়ে শেষ হয়। সেখানে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তাঁরা।
মানবববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, সাধনার মোড় থেকে বড় বাজার হয়ে সদর চৌমাথা পর্যন্ত এই গুরুত্বপূর্ণ স্থানে জনসাধারণের যাতায়াত বেশি। অবৈধ অটোরিকশার যন্ত্রণায় সড়ক দিয়ে পথচারীরা হাটতে পারে না। অটো রিকশাগুলো যত্রতত্র পাকিং করে রাখছে। এর মধ্যে রাস্তায় ফুটপাত অবৈধভাবে দখল করে দোকান গড়ে উঠেছে। এতে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন শহরের বাসিন্দা আল আমিন হোসেন বিরন। তাঁর দাবি শহরের যানজট নিরসন এবং জনসাধারণের চলাচলের পথ সুগম করতে দ্রুত এই অবৈধ স্থাপনা ও পার্কিং অপসারণ করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন মানববন্ধনে অশংগ্রহণকারীরা।
এইচকেআর