ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

Motobad news

বাবুগঞ্জ উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্মের ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন

বাবুগঞ্জ উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্মের ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম বাবুগঞ্জ উপজেলা শাখার ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে মো. দেলোয়ার হোসেন এবং সদস্য সচিব হিসেবে এ টি এম এনামুল হক রিয়াজের নাম ঘোষণা করা হয়েছে।

কমিটি অনুমোদনের পর নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ একটি আনন্দঘন পরিবেশে একত্রিত হন। এ সময় আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন ও সদস্য সচিব এ টি এম এনামুল হক রিয়াজের নেতৃত্বে মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণ ও মহানগর আহ্বায়ক কমিটির  নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

শুভেচ্ছা বিনিময়কালে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন এবং মুক্তিযুদ্ধের চেতনা ও দলীয় আদর্শ ধারণ করে বাবুগঞ্জ উপজেলায় সাংগঠনিক কার্যক্রম জোরদার করার অঙ্গীকার করেন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন