ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ বরিশাল সওজের ফেরি বিভাগ, ১০ জনের কাঁধে ৭০ জনের কাজ ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও চারটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১
  • সর্বজন শ্রদ্ধেয় সাংবাদিক এস.এম ইকবাল করোনায় আক্রান্ত

    সর্বজন শ্রদ্ধেয় সাংবাদিক এস.এম ইকবাল করোনায় আক্রান্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের সর্বজন শ্রদ্ধেয় প্রবীন সাংবাদিক, আইনজীবী, সংস্কৃতিজন ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি এস.এম ইকবাল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রবিবার (১১ এপ্রিল) রাতে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

    পারিবারিক সূত্রে জানা গেছে, এডভোকেট এস.এম. ইকবাল বার্ধক্যজনিত কারণে দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন। সম্প্রতি তিনি নমুনা পরীক্ষা করালে তার করোনা পজেটিভ আসে। এরপর থেকে তিনি নগরীর সদর রোডস্থ অনামিলেন সংলগ্ন নিজ বাড়িতে চিকিৎসা গ্রহণ করছেন।

    রবিবার তিনি শারীরিকভাবে আরও অসুস্থ হয়ে পড়েন। এর পরপরই রাতে তার পরিবার এবং বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিকবৃন্দ তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করে দেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছেন।

    তাছাড়া তার অসুস্থতার খবরে হাসপাতালের করোনা ওয়ার্ডে ছুটে যান বরিশালের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা। তারাসহ পরিবারের সদস্যরা সর্বোজন শ্রদ্ধেয় এস.এম ইকবাল এর সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েন।

     


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ