ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‘সাংবাদিকদের বিপদাপদে সম্পাদকদের এগিয়ে আসতে হবে’  আমতলীতে ঘুষের ১ ল‍াখ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক বরিশালে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩২৪ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শ্বশুরবাড়ি থেকে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ঝালকাঠিতে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর ‘উদ্দীপন’র সাধারণ ও কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত আকভান’র প্রভাবে টানা বৃষ্টিতে বরিশালে ৪৮ হাজার হেক্টর জমির ফসল আক্রান্ত ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় অগ্নিকাণ্ডে এখনও নিখোঁজ ২৯ বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের সীমানা বিরোধ নিরসনে ভূমি মন্ত্রণালয়ে মতবিনিময় সভা
  • ‘সাংবাদিকদের বিপদাপদে সম্পাদকদের এগিয়ে আসতে হবে’ 

    ‘সাংবাদিকদের বিপদাপদে সম্পাদকদের এগিয়ে আসতে হবে’ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেছেন, প্রতিনিধি-সাংবাদিকরা যখন বিপদে পড়েন, তখন সম্পাদকদের নীরব থাকা কোনোভাবেই কর্তব্যের মধ্যে পড়ে না। এই  প্রথা ভেঙে সম্পাদকদেরই সবার আগে এগিয়ে আসতে হবে। তিনি সাংবাদিকদের যাচাই-বাছাই ছাড়া কোনো খবর প্রচার প্রকাশ করা যাবেনা বলেও মন্তব্য করেছেন। 

    তিনি সোমবার বিকেলে ঢাকায় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে এ কথা বলেছেন। 

    তিনি আরও বলেন, মফস্বলের সাংবাদিকরা সবচেয়ে বেশি ঝুঁকি নিয়ে কাজ করেন। সংবাদ সংগ্রহ করতে গিয়ে তারা নানা ভাবে হামলা, মামলা, হুমকির শিকার হয়ে থাকেন। অথচ অনেক সময় দেখা যায়, বিপদের মুহূর্তে তারা একা হয়ে পড়েন। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা দেখেছি প্রতিনিধিদের বিপদে অধিকাংশ সম্পাদক কিছুদিন নীরব থেকে, সেখানে নতুন প্রতিনিধি নিয়োগ দিচ্ছেন। এতে তারা আরও বিপদগ্রস্ত হয়ে পড়েন। এই মানসিকতা থেকে সম্পাদকদের বেরিয়ে আসা উচিত বলে মনে করছি। 

    আহমেদ আবু জাফর বলেন, সম্পাদক মানেই শুধু সংবাদ ছাপা নয়, সম্পাদক হলেন সাংবাদিকদের অভিভাবক। কর্মীর বিপদে পাশে দাঁড়ানোই তার প্রধান কর্তব্য। আইনি সহায়তা দেওয়া, প্রশাসনের সঙ্গে কথা বলা, সংগঠনকে এগিয়ে আসা, সবকিছুই সম্পাদককেই করতে হবে। ঐক্য ছাড়া মফস্বলের কোনো সাংবাদিক নিরাপদ থাকবে না। তাই সাংবাদিকদের বিপদে সম্পাদকদের এগিয়ে আসা এখন সময়ের দাবি।

    পত্রিকাটির সম্পাদক মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঢাকা সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন প্রধান মন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, দৈনিক সকালের সময় সম্পাদক নুর হাকিম, জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ মাসুদ ও মির্জা আরাফাত আব্বাস। নানা আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ