ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের সীমানা বিরোধ নিরসনে ভূমি মন্ত্রণালয়ে মতবিনিময় সভা বরিশাল নগরীর পলাশপুর থেকে মাদক ও ধারালো অস্ত্রসহ আটক ৩ কুয়াকাটার প্রেমে রাশিয়ান তরুণীরা, মুগ্ধ প্রকৃতির সৌন্দর্যে বরিশালে নার্সিং শিক্ষার্থীর মামলায় গ্রেফতার এক শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার সকালে যে আমল করলে সারাদিন ভালো কাটবে কাউখালীতে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ  ‘স্বামী মৃত্যুর ১১ মাসেও পাননি পেনশন ও ভাতা’ প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ মুক্তিযোদ্ধার স্ত্রীর সাংবাদিক রুহুল আমিনের পিতার‍ ‍ইন্তেকাল, এসএম জাকির হোসেনের শোক  ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু
  • বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের সীমানা বিরোধ নিরসনে ভূমি মন্ত্রণালয়ে মতবিনিময় সভা

     বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের সীমানা বিরোধ নিরসনে ভূমি মন্ত্রণালয়ে মতবিনিময় সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুর জেলার মধ্যকার দীর্ঘদিনের আন্তঃবিভাগীয় ও আন্তঃজেলা সীমানা বিরোধ নিরসনে ভূমি মন্ত্রণালয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (২২ নভেম্বর) দুপুর ১টায় বাংলাদেশ সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।


    সভায় বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ ও হিজলা, ভোলা জেলার ভোলা সদর এবং লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার সীমানা নির্ধারণের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

    সভায় সভাপতিত্ব করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান, এমপি এবং ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

    সভাপতির বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, মেঘনা নদীবিধৌত এসব এলাকার সীমানা জটিলতা নিরসন করা গেলে স্থানীয় জনগণের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে এবং প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আসবে।


    এ ক্ষেত্রে বিদ্যমান নথিপত্র, সিএস, এসএ, আরএস ও দিয়ারা জরিপের রেকর্ড পর্যালোচনা করে স্বচ্ছতা ও ন্যায়পরায়ণতার ভিত্তিতে দ্রুত সীমানা নির্ধারণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

    তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান বলেন, সীমানা বিরোধের কারণে চরাঞ্চল ও নদীভাঙনকবলিত এলাকার সাধারণ মানুষ নাগরিক সেবা এবং উন্নয়ন কর্মকাণ্ড থেকে বঞ্চিত হচ্ছেন। সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ ও সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে এ সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব হলে ওই অঞ্চলের মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে।

    প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, আন্তঃবিভাগীয় ও আন্তঃজেলা সীমানা চিহ্নিতকরণে মাঠপর্যায়ের বাস্তবতা এবং আধুনিক ডিজিটাল জরিপ প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।


    স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সক্রিয় সহযোগিতায় একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সভায় আরো উপস্থিত ছিলেন সেতু মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজীব আহসান এবং সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। এ ছাড়া ভূমি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।


    এইচকে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ