ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • 'পৃথিবীর ইতিহাসে নেই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী ফিরে এসেছে' ১০ কূপে গ্যাস, তবু বেকারত্ব-জ্বালানি সংকটে ভোলাবাসী কলাপাড়া হাসপাতালে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা, শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই শুটিংয়ে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু নেপালে ভূমিকম্প, কাঁপলো বাংলাদেশ-ভারতসহ ৫ দেশ বরিশাল নগরীতে পৃথক অভিযানে অস্ত্র ও মাদকসহ ২০ জন গ্রেফতার মেসির নাম ভাঙিয়ে ব্যবসা, কঠোর অবস্থানে আর্জেন্টাইন মহাতারকা! বরিশাল নগরীতে অবৈধ ড্রেজারে বাড়ছে দুর্ঘটনা মব আতঙ্কে ববির অধিকাংশ শিক্ষক-কর্মকর্তা নিয়েছেন ছুটি, কেউ দিয়েছেন গা ঢাকা পিরোজপুরে চীন মৈত্রী সেতুর ওপর দুই মোটরসাইকেলে ট্রলির ধাক্কা, নিহত ৩
  • ‘উদ্দীপন’র সাধারণ ও কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত

     ‘উদ্দীপন’র সাধারণ ও কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বিএম কলেজ রোডস্থ ঐতিহ্যবাহী সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া ও সমাজসেবামূলক সংগঠন ‘উদ্দীপন’-এর সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটির সভায় ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সাংগঠনিক পরিচালনা নিয়ে গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

    সংগঠনের সভাপতি এবং বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

    সভায় সংগঠনের সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদ ও সাধারণ পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনায় বিএম কলেজ রোড ও আশপাশের এলাকায় সামাজিক, সাংস্কৃতিক এবং ক্রীড়া কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে তরুণ প্রজন্মকে সুস্থ সংস্কৃতি ও ক্রীড়ায় সম্পৃক্ত করা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের পরিধি বাড়ানোর বিষয়ে সদস্যরা মতামত তুলে ধরেন।

    সবশেষে সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা অনুমোদন এবং বিভিন্ন উপকমিটি ও দায়িত্ব বণ্টন বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে সভা সমাপ্ত হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ