ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কলাপাড়া হাসপাতালে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা, শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই শুটিংয়ে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু নেপালে ভূমিকম্প, কাঁপলো বাংলাদেশ-ভারতসহ ৫ দেশ বরিশাল নগরীতে পৃথক অভিযানে অস্ত্র ও মাদকসহ ২০ জন গ্রেফতার মেসির নাম ভাঙিয়ে ব্যবসা, কঠোর অবস্থানে আর্জেন্টাইন মহাতারকা! বরিশাল নগরীতে অবৈধ ড্রেজারে বাড়ছে দুর্ঘটনা মব আতঙ্কে ববির অধিকাংশ শিক্ষক-কর্মকর্তা নিয়েছেন ছুটি, কেউ দিয়েছেন গা ঢাকা পিরোজপুরে চীন মৈত্রী সেতুর ওপর দুই মোটরসাইকেলে ট্রলির ধাক্কা, নিহত ৩ আল্লাহর হক সবার আগে ৫ম আন্তর্জাতিক জনস্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন জিয়াউদ্দিন হায়দার
  • কলাপাড়া হাসপাতালে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা, শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই

    কলাপাড়া হাসপাতালে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা, শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রীকে দেখতে এসে ঝগড়ার একপর্যায়ে শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে জখম করার অভিযোগ উঠেছে জামাই শাওন নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

    সোমবার (২৩ নভেম্বর) রাতে কলাপাড়া হাসপাতালে এ ঘটনা ঘটে। আহত সাথী বেগম (৪০) উপজেলার ধানখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গন্ডামারা গ্রামের মো. মোশাররফ মোল্লার স্ত্রী।

    জানা যায়, বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে গত ৯ দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন আলিফা। তাঁর সেবা-যত্ন করছিলেন মা সাথী বেগম। সোমবার রাতে আলিফার স্বামী শাওন হাসপাতালে এসে স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটিতে জড়ান। একপর্যায়ে হাতাহাতি শুরু হলে মেয়েকে রক্ষা করতে শাশুড়ী সাথী বেগম এগিয়ে যান। এ সময় শাওনের সাথে থাকা ধারালো অস্ত্র দিয়ে শাশুড়ীর মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়।  পরে ঘটনাস্থল থেকে শাওন পালিয়ে যায়। 

    স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় সাথী বেগমকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁর মাথায় সাতটি সেলাই দেন।

    অভিযুক্ত শাওন কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে।

    এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ