ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শ্বশুরবাড়ি থেকে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ঝালকাঠিতে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর ‘উদ্দীপন’র সাধারণ ও কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত আকভান’র প্রভাবে টানা বৃষ্টিতে বরিশালে ৪৮ হাজার হেক্টর জমির ফসল আক্রান্ত ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় অগ্নিকাণ্ডে এখনও নিখোঁজ ২৯ বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের সীমানা বিরোধ নিরসনে ভূমি মন্ত্রণালয়ে মতবিনিময় সভা বরিশাল নগরীর পলাশপুর থেকে মাদক ও ধারালো অস্ত্রসহ আটক ৩ কুয়াকাটার প্রেমে রাশিয়ান তরুণীরা, মুগ্ধ প্রকৃতির সৌন্দর্যে বরিশালে নার্সিং শিক্ষার্থীর মামলায় গ্রেফতার এক
  • ঝালকাঠিতে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

    ঝালকাঠিতে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে করিম ব্রিকস (কেএমবি) নামের একটি অবৈধ ইটভাটা বুলড্রেজার দিয়ে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। সোমবার বেলা ১১টার দিকে শহরতলীর বিকনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন তামান্না ইয়াসমিন মেরিনা।

    পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা জানান, ঝালকাঠি শহরতলীর বিকনা এলাকায় করিম ব্রিকস পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই দীর্ঘদিন ধরে শত শত মণ কাঠ পুড়িয়ে ইট তৈরি করছিল। এই ভাটায় স্থায়ী চিমনি বসিয়ে ইট পোড়া হয়। ফলে প্রচুর পরিমানে কালো ধোয়া ও কার্বন ডাই-অক্সাইড নির্গত হচ্ছিল।

    এতে পরিবেশের ভারসম্য নষ্ট হচ্ছে। মানুষের স্বাস্থ্য এবং ফসলের ক্ষতি হয়। তাই অবৈধ এই ইটভাটা বন্ধের জন্য অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বুলড্রেজার দিয়ে অবৈধ চিমনি ভেঙে ফেলা হয়। ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে কাঁচা ইট নষ্ট করা হয়। ইটভাটাটিকে বন্ধ ঘোষণা করা হয় বলেও জানায় পরিবেশ অধিদপ্তর।

    তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে আইন মেনে ইটভাটা পরিচালনা করতে হবে। অন্যথায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ