ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শ্বশুরবাড়ি থেকে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ঝালকাঠিতে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর ‘উদ্দীপন’র সাধারণ ও কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত আকভান’র প্রভাবে টানা বৃষ্টিতে বরিশালে ৪৮ হাজার হেক্টর জমির ফসল আক্রান্ত ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় অগ্নিকাণ্ডে এখনও নিখোঁজ ২৯ বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের সীমানা বিরোধ নিরসনে ভূমি মন্ত্রণালয়ে মতবিনিময় সভা বরিশাল নগরীর পলাশপুর থেকে মাদক ও ধারালো অস্ত্রসহ আটক ৩ কুয়াকাটার প্রেমে রাশিয়ান তরুণীরা, মুগ্ধ প্রকৃতির সৌন্দর্যে বরিশালে নার্সিং শিক্ষার্থীর মামলায় গ্রেফতার এক
  • ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

    ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর (সুমন) এমপি বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং শান্তিপূর্ণ ভাণ্ডারিয়াকে অশান্ত করার জন্য যে ষড়যন্ত্র চলছে তা মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনীতিতে মতপার্থক্য থাকতে পারে। রাজনীতি মানে ধ্বংস না,রাজনীতি মানে অগ্নি সংযোগ না। রাজনীতি এবং গণতন্ত্র কখোনো কারো জীবন কেরে নেয়া না। 

    সোমবার পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা, পৌর বিএনপি এবং তার সকল সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে‘ফ্যাসিষ্ট খুনি হাসিনার সন্ত্রাসী বাহিনী কতৃক ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ডে বাসে আগুন দিয়ে ঘুমন্ত মানুষ পুড়িয়ে মারার প্রতিবাদে’এক প্রতিবাদ মিছিল এবং সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। সকাল দশটায় উপজেলা সদরের স্থানীয় রির্জাভ পুকুরপার বিএনপির উপজেলা দলীয় কার্যালয় প্রাঙ্গন থেকে মিছিলটি বের হয়ে বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। 

    সভায় প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর, সম্প্রতি ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা দুটি বাসে দুর্বৃত্তদের দেয়া আগুনে একটি বাসের ভেতরে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে এক হেলপারের নিশংস মৃত্যুর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে আরো বলেন, অযথা কোন নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়। প্রশাসনকে সুষ্ঠ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের অইনের আওতায় আনার কথাও বলেন তিনি।

    তিনি বলেন, গোপালগঞ্জের এই বিচ্ছিন্ন ঘটনা নিয়ে এবং ভাণ্ডারিয়ায় যে ঘটনা ঘটল সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট সজাগ আছে। যাতে সামনে এ ধরনের ঘটনা না ঘটে সে জন্য প্রশাসন এবং সরকার যথেষ্ট সতর্ক অবস্থানে আছেন। এবং সরকারও বিষয়টি গুরুত্বে সাথে নিয়েছে। আমাদের প্রতিবেশি যারা আওয়ামী লীগ করত,জাতীত পার্টি করত বিগত ২৪শের পরবর্তী সময় সহাবস্থানে থাকার জন্য তাদের প্রতি কোন ধরনের অত্যাচার করি নাই। তাই সুন্দর শান্তিপূর্ণ ভাণ্ডারিয়াকে যারা অশান্ত করার জন্য ষড়যন্ত্র প্রতিহত করে সুন্দর এবং শান্ত রাখার জন্য  সকলকে স্ব স্ব স্থান থেকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। 

    সোহেল মনজুর বলেন, বিএনপি একটি শান্তিপূর্ণ দল, সর্বদা ন্যায়ের সাথে ছিল কখোনো হত্যার রাজনীতি করেনা। ১৯৯১সাল থেকে যখনই দেশে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে তা বিএনপির নেতৃত্বের মাধ্যমেই গণতন্ত্র ফিরে এসেছে। 

    তিনি বলেন, প্রশাসনের হস্তক্ষেপে খুব শীঘ্রই অশান্ত গোপালগঞ্জ শান্ত হয়ে যাবে। কারন তাদের সে স্বপ্ন পূরণ হবেনা। খুনি হাসিনা যেখানেই থাকুকনা কেন তাঁর রায় হয়ে গেছে। তাঁর গন্তব্য ফাসির মঞ্চ। বাংলাদেশ না। এসময় তিনি আইন নিজেদের হাতে তুলে না নিয়ে প্রশাসনকে স্বাধীন ভাবে কাজ করা এবং ভুল তথ্য দিয়ে প্রশাসনকে বিভ্রান্ত না করা এবং জনমনে আতঙ্কসৃষ্টি না করার জন্য সকলকে আহবান জানান।

    এতে অন্যান্যের মধ্যে অংশ নেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.মনির হোসেন আকন,যুগ্ম সাধারণ সম্পাদক মো.দেলোয়ার হোসেন বিপ্লব ,সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাত মলাদ জোমাদ্দার, পৌর বিএনপির আহবায়ক আব্দুল মান্নান হাওলাদার,সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াসীম মান্নান উৎপল হাওলাদার,উপজেলা যুবদলের সদস্য সচিব এইচ এম শামীম হাওলাদার, সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার,সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো.গোলাম সরোয়ার জোমাদ্দার, যুবদল নেতা নাজমুল হাসান আরিফসহ বিএনপি ও সকল অঙ্গসংগঠনের উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশ নেন। 

    প্রসঙ্গত; গত ১৭ নভেম্বর মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক পৌনে ৪টার দিকে পিরোজপুরের ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা দুটি বাসে দুর্বৃত্তদের দেয়া আগুনে 'বাহক' নামের একটি বাসের ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকা মো. সিয়াম (২৬) নামে এক হেলপার পুড়িয়ে অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ