ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩২৪ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শ্বশুরবাড়ি থেকে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ঝালকাঠিতে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর ‘উদ্দীপন’র সাধারণ ও কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত আকভান’র প্রভাবে টানা বৃষ্টিতে বরিশালে ৪৮ হাজার হেক্টর জমির ফসল আক্রান্ত ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় অগ্নিকাণ্ডে এখনও নিখোঁজ ২৯ বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের সীমানা বিরোধ নিরসনে ভূমি মন্ত্রণালয়ে মতবিনিময় সভা বরিশাল নগরীর পলাশপুর থেকে মাদক ও ধারালো অস্ত্রসহ আটক ৩ কুয়াকাটার প্রেমে রাশিয়ান তরুণীরা, মুগ্ধ প্রকৃতির সৌন্দর্যে
  • বরিশালে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩২৪ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

    বরিশালে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩২৪ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক দুটি বিশেষ অভিযানে ৩২৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে নগরীর কাউনিয়া ও রূপাতলী  ‍এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

    সোমমার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিএমপির মিডিয়া সেল। 

    গ্রেফতারকৃতরা হল, নগরের কাউনিয়া ৪ নম্বর ওয়ার্ডের উত্তর পুরানপাড়া এলাকার বাসিন্দা হাফিজুর রহমান জুম্মান (৪০) ও ২৫ নম্বর ওয়ার্ডের উত্তর রূপাতলী কারিগর বিড়ি ব্রাঞ্চ রোডের মো. সুলতান ফরাজির ছেলে মো. খোকন ফরাজি। 

    বিএমপির মিডিয়া সেল জানায়, রোববার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানাধীন ৪ নম্বর ওয়ার্ডের উত্তর পুরানপাড়া এলাকায় অভিযান চালান ডিবি পুলিশের ‍একটি টিম। ‍এসময় ২৯৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হাফিজুর রহমান জুম্মাকে ‍এবং এক‍ই দিন  রাত দেড়টার দিকে উত্তর রূপাতলী কারিগর বিড়ি ব্রাঞ্চ রোডের কমল স্টোরের সামনে থেকে ৩০ পিস ইয়াবাসহ মো. খোকন ফরাজিকে গ্রেফতার করা হয়। 

    তাদের দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ