ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • আফগানিস্তান থেকে সৈন্য সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত সাহসী এবং সঠিক : কমলা হ্যারিস

    আফগানিস্তান থেকে সৈন্য সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত সাহসী এবং সঠিক : কমলা হ্যারিস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    আফগানিস্তান থেকে সৈন্য সরিয়ে নেওয়ায় চাপে পড়েছে যুক্তরাষ্ট্র। সৈন্য সরিয়ে নেওয়ার ১০ দিনের মধ্যে আফগানিস্তান দখলে নিয়েছে তালেবান। ইউরোপে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোও জো বাইডেনের প্রশাসনের এ সিদ্ধান্তকে ভালোভাবে নেননি। এদিকে, আফগানিস্তানকে যুক্তরাষ্ট্র ছাড়তে ৩১ আগস্ট সময় বেঁধে দিয়েছে তালেবান। 

    তবে সময়সীমা বাড়াতে চায় ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানি। তালেবান ইস্যুতে চাপে পড়ায় বাইডেনের জনপ্রিয়তা এখন কমতির দিকে। এরইমধ্যে এশিয়া সফর করছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। মঙ্গলবার সিঙ্গাপুরে দেওয়া ভাষণের সময় কমলা হ্যারিস বাইডেনের সৈন্য সরিয়ে সিদ্ধান্তকে সঠিক ও সাহসী বলে দাবি করেছেন। 


    এসময় দক্ষিণ চীন সাগরে চীনের আধিপত্য বিস্তারের চেষ্টার সমালোচনা করেছেন হ্যারিস। মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, চীনের হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র মিত্রদের সঙ্গে থাকবে। চীনের অবৈধ দাবিগুলো ২০১৬ সালে সালিসী ট্রাইব্যুনালের সিদ্ধান্ত দ্বারা প্রত্যাখ্যান করা হয়েছে। বেইজিংয়ের পদক্ষেপ নিয়ম-ভিত্তিক আদেশকে অমান্য করছে এবং প্রতিবেশী দেশগুলোর  সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে।
     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ