ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স
  • দিল্লি বিস্ফোরণে প্রধান সন্দেহভাজন উমরের বাড়ি গুঁড়িয়ে দিলো ভারত

     দিল্লি বিস্ফোরণে প্রধান সন্দেহভাজন উমরের বাড়ি গুঁড়িয়ে দিলো ভারত
    শুক্রবার (১৪ নভেম্বর) ভোরে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় ডা. উমরের বাড়ি গুঁড়িয়ে দেয় ভারতের নিরাপত্তা বাহিনী/ ছবি: এনডিটিভি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দিল্লির লাল কেল্লার কাছে গাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় প্রধান সন্দেহভাজন ডা. উমর উন-নবীর বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ভারতের নিরাপত্তা বাহিনী। শুক্রবার (১৪ নভেম্বর) ভোরে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় চিকিৎসক উমরের বাড়ি ধ্বংস করা হয়।

    এর আগে সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যার ওই বিস্ফোরণে ১৩ জন নিহত ও ২০ জনের বেশি আহত হন। তদন্তে জানা যায়, ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক উমরই লাল কেল্লার কাছে নেতাজি সুভাষ মার্গের ট্রাফিক সিগন্যালের পাশে বিস্ফোরিত হুন্ডাই আই-২০ গাড়িটি চালাচ্ছিলেন। বিস্ফোরণস্থল থেকে উদ্ধার করা ডিএনএ নমুনা উমরের মায়ের নমুনার সঙ্গে মিলিয়ে তার উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।

    এর আগে, কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পরিকল্পনায় জড়িতদের বিরুদ্ধেও একই ধরনের অভিযান চালানো হয়েছিল।

    দিল্লির বিস্ফোরণের আগে প্রায় ২ হাজার ৯০০ কেজি বিস্ফোরক তৈরির উপাদান ও অ্যাসল্ট রাইফেলের মতো আধুনিক অস্ত্র উদ্ধার করা হয়। ফরিদাবাদ থেকে গ্রেফতার করা হয় উমরের সহযোগী ও চিকিৎসক মুজাম্মিল ও শাহিন সাঈদকে। তারা দুজনই এখন হেফাজতে আছেন ও ফরিদাবাদে বিপুল পরিমাণ বিস্ফোরক মজুতের নেপথ্য পরিকল্পনা উন্মোচনে জিজ্ঞাসাবাদ চলছে।

    তদন্তকারীরা সন্দেহ করছেন, জইশ-ই-মোহাম্মদ ও আনসার গজওয়াতুল হিন্দ-সংযুক্ত একটি মডিউল আরও বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছিল। সহযোগীদের গ্রেফতারের পর আতঙ্কে উমর গাড়িতে বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

    সূত্র: এনডিটিভি


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ