ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি
  • কারাগারের নাম পরিবর্তনের প্রস্তাব উঠছে সচিব কমিটির সভায়

     কারাগারের নাম পরিবর্তনের প্রস্তাব উঠছে সচিব কমিটির সভায়
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কারাগারকে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে সংশোধন, পুনর্বাসন ও মানবিক প্রতিষ্ঠান হিসেবে ইতিবাচক পরিবর্তনের ধারাবাহিকতায় কারাগারের নাম পরিবর্তনের প্রস্তাব উঠছে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায়।

    প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির ২০২৫-২৬ অর্থবছরের ১৩তম সভা সোমবার (২ মার্চ) মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে দুপুরে অনুষ্ঠিত হবে।

    সভার আলোচ্যসূচিতে 'Bangladesh Jail' এর নাম পরিবর্তন করে ইংরেজিতে 'Bangladesh Custodial and Correctional Service' এবং বাংলায় 'বাংলাদেশ হেফাজত ও সংশোধনাগার' নামকরণের প্রস্তাব করা হয়।

    প্রস্তাবনায় বলা হয়, বর্তমান বিশ্বে অপরাধ ও বিচার ব্যবস্থার ধারণার দ্রুত পরিবর্তন হওয়ায় অপরাধীকে কেবল শাস্তি দেওয়া নয় বরং তার নিরাপদ আটক নিশ্চিত করা, প্রশিক্ষণ ও প্রেষণার মাধ্যমে তাকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা কারাগারসমূহের মূল লক্ষ্য।


    এ পরিপ্রেক্ষিতে কারাগারকে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে সংশোধন, পুনর্বাসন ও মানবিক প্রতিষ্ঠান হিসেবে ইতিবাচক পরিবর্তনের ধারাবাহিকতায় 'Bangladesh Jail' এর নাম পরিবর্তন করে ইংরেজিতে 'Bangladesh Custodial and Correctional Service' এবং বাংলায় 'বাংলাদেশ হেফাজত ও সংশোধনাগার' নামকরণের প্রস্তাব করা হয়েছে।

    এ বিষয়ে গত বছরের ৩ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়।

    এছাড়াও সভায়, বাংলাদেশ কোস্ট গার্ডের সাংগঠনিক কাঠামোয় জাইকার অর্থায়নে প্রাপ্ত ২৪টি রেসকিউ বোট এবং একটি ট্রেনিং বোট পরিচালনার জন্য রাজস্ব খাতে ৪২টি পদ সৃজন; শরীয়তপুর জেলাধীন পদ্মা সেতু (দক্ষিণ) খানার কার্যক্রম পরিচালনার জন্য রাজস্ব খাতে অস্থায়ীভাবে নয়টি পদ সৃজন; মুন্সীগঞ্জ জেলাধীন পদ্মা সেতু (উত্তর) থানার কার্যক্রম পরিচালনার জন্য রাজস্ব খাতে অস্থায়ীভাবে নয়টি পদ সৃজন; বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোভুক্ত 'পুলিশ টেলিকম সংস্থা'র ইমার্জেন্সি কল সেন্টারের জন্য রাজস্ব খাতে অস্থায়ীভাবে ৭৩টি পদ সৃজন; বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটের বিপরীতে চার হাজার এএসআই (নিরস্ত্র) (গ্রেড-১৪) পদ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজন এবং চার হাজার কনস্টেবল পদ বিলুপ্তির প্রস্তাব তোলা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ