ঢাকা বুধবার, ২৭ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  • পাথরঘাটায় পান চাষীদের মানববন্ধন

    পাথরঘাটায় পান চাষীদের মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় একটানা বারদিনের ভারি বর্ষনে জলাবদ্ধতা সৃষ্টির কারনে উপজেলার ৬ শতাধীক পান চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। চাষীরা সরকারের কাছে ক্ষতিপুরণ চেয়ে মানববন্ধন করেছেন। মঙ্গলবার সকাল ১০টার সময় পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নে কাটাখালী বাজারের আঞ্চলিক মহাসড়কে পানচাষী কল্যান সমিতির উদ্যোগে এ মনববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। 

    কাটাখালী পানচাষী কল্যান সমিতির আহবায়ক কনক পহলান জানান, দক্ষিনাঞ্চলের অর্থকারী ফসলের মধ্যে পান চাষ একটি লাভজনক ফসল। যা বাংলাদেশের চাহিদার ৪০ ভাগ বরিশাল অঞ্চল থেকে সরবরাহ হয়ে থাকে। এই পানচাষীদের সরকারি ভাবে কোন সাহায্য সহযোগিতা পায়না। গত জুলাইয়ের ২৩ তারিখ থেকে ৫ আগষ্ট পর্যন্ত একটানা ভারি বর্ষনের ফলে কাকচিড়া ইউনিয়নের ১শ ২০ একর জমির ওপর পানের বরজ পানির নিচে তলিয়ে পচে গেছে। যাহা পাথরঘাটা কৃষি অধিদপ্তর তাদের ক্ষতিগ্রস্ত তালিকায়ও পানচাষীদের নাম অন্তভুক্তি করেনী। 

    পাথরঘাটা উপজেলা কৃষি কর্মকর্তার কাছে বিষয়টি অবহিত করা হলেও তিনি চাষীদের জানিয়ে দিয়েছেন, সরকারি ভাবে পানচাষীদের সাহায্যের কোন বরাদ্ধ নেই।  পানচাষী ও আড়তদার আ. ছালাম শিকদার জানান, পাথরঘাটা থেকে বছরে দেড় কোটি টাকার পান দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে থাকে। পাথরঘাটায় দুই একর জমিতে ধান চাষ করে কৃষক বছরে যে টাকা লাভবান হয়, তার চেয়ে ২ শতাংশ জমিতে পান চাষ করে তার চেয়ে বেশী লাভবান হয়। এ কারনে কৃষকরা বেশীর ভাগ পান চাষের ওপর ঝুকে পরেছে। গত কয়েক দিনের ভারি বৃষ্টিতে গ্রামের মাঠঘাট তলিয়ে যায়। 

    এসময় এলাকার কিছু প্রভাবশালী লোকেরা স্লুইজ গেট বন্ধ করে দিয়ে মাছ শিকার করে। একারনে পানি লোকালয় আটকে গিয়ে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। তাদেও এই দুর্দিনে সরকারের কাছে ক্ষতিপুরনের দাবী জানান। পাথরঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা শিশির কুমার বড়াল জানান, ক্ষতিগ্রস্থ পানচাষীদের ব্যাপারে আমরা তালিকা করে পাঠিয়েছি। সরকারি ভাবে যদি কোন অনুদান আসে তা সঠিক ভাবে চাষীদের কাছে পৌছে দেয়া হবে।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ