ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • পরমাণু-চালিত নতুন সাবমেরিন বানানোর ঘোষণা রাশিয়ার

    পরমাণু-চালিত নতুন সাবমেরিন বানানোর ঘোষণা রাশিয়ার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পরমাণু-চালিত নতুন সাবমেরিন বানাচ্ছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোর বাইরে ইন্টারন্যাশনাল টেকনিক্যাল ফোরামের উদ্বোধন অনুষ্ঠানে এই ঘোষণা দিয়েছেন। তিনি জানান, রাশিয়া পরমাণু চালিত সাবমনেরিন-সহ নৌবাহিনীর জন্য বেশ কিছু যান বানাবে।

    এই প্রদর্শনীতে রাশিয়ার অস্ত্রশস্ত্র ও সেনার জন্য প্রয়োজনীয় সব সামগ্রী রাখা হয়েছে। রাশিয়া চাইছে, বিদেশি ক্রেতারা এই প্রদর্শনীতে এসে অস্ত্র কেনার বরাত দিক তাদের। জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ সেই প্রদর্শনী দেখেছেন।

    পুতিন একটি ভিডিওতে বলেছেন, শক্তিশালী ও সার্বভৌম রাশিয়ার জন্য চাই শক্তিশালী নৌবাহিনী। রাশিয়ার নৌবাহিনীকে শক্তিশালী রাখতে হবে। দেখতে হবে, যাতে তারা নিজেদের বেস তৈরি করতে পারে, তাদের কাছে অত্যাধুনিক পরিকাঠামো থাকে। বিশেষ করে স্টেট অব আর্ট অস্ত্র থাকেতে হবে।

    পুতিন জানিয়েছেন, ‘আমাদের নৌবাহিনীর সব যুদ্ধজাহাজে সর্বাধুনিক অস্ত্র, যোগাযোগ ব্যবস্থা ও নেভিগেশনের জন্য আধুনিক যন্ত্র লাগানো হবে। সিরিয়ায় সংঘাতের সময় আমাদের প্রযুক্তি যে কতটা কার্যকর তা আমরা দেখেছি।’ তিনি বলেন, তিন ধরনের জলযান তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। তার মধ্যে আছে দুইটি পরমাণু-চালিত সাবমেরিন যেগুলিতে ইন্টারকনটিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল থাকবে। এছাড়া দু’টি ডিজেল চালিত সাবমেরিন এবং অন্য নৌযানও তৈরির নির্দেশ দিয়েছেন পুতিন।

    ক্রেমলিন এখন রাশিয়ার নৌবাহিনীকে আধুনিক করার দিকে মন দিয়েছে। পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক খারাপ হওয়ার পর থেকে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। পুতিন গতকাল সোমবার বলেছেন, “আমরা চাই, সমুদ্রের কৌশলগত এলাকায় রাশিয়ার পতাকা উড়তে থাক।”

    রাশিয়ার প্রেসিডেন্ট আরো জানিয়েছেন, নতুন অস্ত্র তৈরির কাজও চলছে। তার মধ্যে আছে নতুন হাইপারসনিক ড্যাগার, পরমাণু-চালিত এয়ার লঞ্চড ব্যালিস্টিক মিসাইল এবং সুখোই এস-৭০ হান্টার।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ