ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • তালেবানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে যা বললেন ট্রুডো

    তালেবানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে যা বললেন ট্রুডো
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান দখলে নিয়েছে তালেবান। গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখলের পর থেকেই দেশটিতে দেখা দিয়েছে বিশৃঙ্খলা। তালেবান ইস্যুতে আন্তর্জাতিক মহলেও বেড়েছে উত্তেজনা। এমন পরিস্থিতিতে আফগানিস্তান নিয়ন্ত্রণকারী তালেবানকে ‘সন্ত্রাসী সত্তা’ হিসেবে উল্লেখ করে, সশস্ত্র সংগঠনটির ওপর নিষেধাজ্ঞার পথ খোলা রেখেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে দ্য টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

    ট্রুডো সাংবাদিকদের বলেন, ‘কানাডা এরই মধ্যে বলেছে এবং বহুদিন ধরেই মনে করে যে, তালেবান সন্ত্রাসী এবং তারা সন্ত্রাসীদের আশ্রয় দেয়। তাই তারা সন্ত্রাসীদের তালিকায় রয়েছে। সুতরাং, হ্যাঁ, আমরা নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলতে পারি।’

    ধনী দেশগুলোর (কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্র) জোট জি-সেভেন বা ‘জি৭’-এর নেতারা মঙ্গলবার আফগানিস্তান নিয়ে অনলাইন বৈঠক করবেন।
    জাস্টিন ট্রুডো জানান, জি৭ আর কী করতে পারে, তা নিয়ে জোটের নেতাদের সঙ্গে তিনি অচিরেই আলাপ-আলোচনার অপেক্ষায় আছেন।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ