ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • ন্যানসির তৃতীয় স্বামী গীতিকবি মহসীন মেহেদী

    ন্যানসির তৃতীয় স্বামী গীতিকবি মহসীন মেহেদী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি এবার বিয়ে করছেন গীতিকবি মহসীন মেহেদীকে। সম্প্রতি তারা দু’জনে পারিবারিকভাবে আংটিবদল করেছেন বলে জানান।


    ঐতিহ্যবাহী সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম রেকর্ডিংয়ের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে কর্মরত রয়েছেন মহসীন মেহেদী। গানের সুবাদেই তার সঙ্গে ন্যানসির পরিচয় ও বন্ধুত্ব। অবশেষে তা প্রণয়ে গড়ায়। সর্বশেষ গত বছর মেহেদীর লেখা ‘এমন একটা মন’ শিরোনামের একটি গানে কণ্ঠ দেন এই গায়িকা। গানটি সিএমভি থেকে প্রকাশ পায়।

    এর আগেই জনপ্রিয় এ কণ্ঠশিল্পী সাংবাদিকদের জানিয়েছিলেন, অতীতের সব বিরহ ভুলে শিগগিরই বিয়ের সানাই বাজতে যাচ্ছে তার জীবনে। এবার তা বাস্তবে রূপ পেল।

    এ ব্যাপারে কণ্ঠশিল্পী ন্যানসি যুগান্তকে বলেন, আংটি বদল হয়েছে কিছুদিন আগে। ইচ্ছে ছিল পরিবারের সদস্যদের নিয়ে ছোট একটা অনুষ্ঠান করে বিয়ের আনুষ্ঠানিকতা সারবো। কিন্তু করোনা ও শোকের মাসের কারণে মনে হয় না সেটা করতে পারবো। কোনও প্ল্যান ছাড়া হুট করেই হয়তো শিগগিরই বিয়ে করে ফেলবো। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ