ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • কাজে যেতে হবে না, বাড়িতে বসে বেতন পাবেন নারীরা: তালেবান

    কাজে যেতে হবে না, বাড়িতে বসে বেতন পাবেন নারীরা: তালেবান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানে নারীদের সাময়িকভাবে কর্মস্থলে যেতে বারণ করেছে তালেবান। তারা বলছে, আফগান নারীদের কাজে যেতে হবে না, তারা বাড়িতে বসেই বেতন পাবেন। এছাড়া তাদেরকে চাকরি থেকেও বাদ দেওয়া হবে না। 

    মঙ্গলবার তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। তালেবানের এ মুখপাত্র দাবি করেছেন, তারা স্থায়ীভাবে নারীদের কর্মস্থল থেকে বিরত রাখছে না। বর্তমান পরিস্থিতির কারণে কর্মস্থলে যেতে বারণ করছে। 

    জাবিউল্লাহ মুজাহিদ বলেন, নারীদের এখন বাড়িতে থাকা উচিত। তাদের চাকরি থেকে বাদ দেওয়া হবে না এবং তাদের বেতন পরিশোধ করা হবে। 

    বিবিসির কাছে কয়েকজন নারী জানিয়েছেন, তারা তাদের চাকরি নিয়ে শঙ্কায় আছেন। কয়েকজন তাদের কর্মস্থলে উপস্থিতির বিষয়টিও বর্ণনা করেছেন। কেউ কেউ বলছেন তাদের (নারীদের) চাকরির পরিবর্তে পুরুষ আত্মীয়রা চাকরি করতে চান।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ