ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • যেসব শর্তে তালেবানকে অর্থ ছাড়ের প্রতিশ্রুতি দিলেন বরিস জনসন

    যেসব শর্তে তালেবানকে অর্থ ছাড়ের প্রতিশ্রুতি দিলেন বরিস জনসন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কয়েক দিন আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছিলেন, প্রয়োজনে তালেবানের সঙ্গে কাজ করবে তার সরকার। এবার শর্তসাপেক্ষে তালেবানদের অর্থ ছাড়ের প্রতিশ্রুতিও দিলেন তিনি। মঙ্গলবার রাতে জি-৭ এর পক্ষ থেকে তিনি এই প্রতিশ্রুতি দেন।

    তিনি বলেন, আটকে থাকা শত শত মিলিয়ন পাউন্ড তালেবান নেতৃত্বের কাছে ছেড়ে দেবে পশ্চিমারা। তবে এক্ষেত্রে তাদেরকে কয়েকটি শর্ত মানতে হবে।

    এর মধ্যে প্রধান শর্ত হল নিরাপদ প্রস্থান। এক্ষেত্রে তিনি বলেন, আগামী ৩১ আগস্ট নির্দিষ্ট সময়সীমার মধ্যেই আফগানিস্তান থেকে বিদেশি ও দেশ ছাড়তে ইচ্ছুক আফগানদের সরানো সম্ভব না হলে জি-৭ ভুক্ত দেশগুলোর যেসব বাহিনী সেখানে কাজ করছে তাদের অভিযানের সময়সীমা বাড়ানো।
    অন্যান্য শর্তগুলোর মধ্যে রয়েছে আফগান মেয়েদের লেখাপড়া করার সুযোগ দেওয়া, সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করা এবং দেশটি যাতে সন্ত্রাস ও মাদকের আখড়ায় পরিণত না হয় সেজন্য পদক্ষেপ নেওয়া। সূত্র: ডেইলি মেইল, রয়টার্স


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ