ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • ভরা মৌসুমেও ইলিশ শূণ্য পায়রা!

    ভরা মৌসুমেও ইলিশ শূণ্য পায়রা!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইলিশের ভরা মৌসুমে পূর্ণিমা তিথিতেও উপকূলীয় জেলা বরগুনার আমতলী ও তালতলীর পায়রা (বুড়িশ্বর) নদীতে জেলেদের জালে ইলিশ ধরা পড়ছে না। প্রতিদিন জেলেরা নদীতে জাল ফেলে ইলিশ না পেয়ে শূন্যহাতে ফিরে আসছে।  

    উপজেলা মৎস্য অফিস ও স্থাণীয় সূত্রে জানা গেছে, বাংলা শ্রাবণ মাসের শেষ সপ্তাহ থেকে কার্তিক মাস পর্যন্ত ইলিশের ভরা মৌসুম। পূর্ণিমার তিথিগুলোতে গভীর সমুদ্র থেকে ডিম পাড়ার জন্য ঝাঁকেঝাঁকে ইলিশ নদীতে চলে আসে। এ সময় জেলেদের জালে প্রচুর পরিমাণ ইলিশ ধরা পড়ে। কিন্তু এবারের পূর্ণিমা তিথিতে জেলেদের জালে ইলিশ ধরা পড়ছে না। এ কারনে জেলেরা ধারণা করছেন পায়রা (বুড়িশ্বর) নদী ইলিশ শূণ্য হয়ে পড়েছে।  একাধিক জেলেরা জানায়, পূর্ণিমার জো কেঁটে যাওয়ায় এখন আর পায়রা (বুড়িশ্বর) নদীতে ইলিশ মাছ পড়ছে না। আবার অমাবস্যা জো এলেই হয়তো রূপালী ইলিশ ধরা পড়বে।  

    আমতলীর বৈঠাকাটা গ্রামের জেলে মোঃ খলিলুর রহমান বলেন, গত এক সপ্তাহ ধরে পায়রা নদীতে জাল ফেলে কাংঙ্খিত ইলিশের দেখা পাচ্ছি না। যা পাই তা সাইজে অনেক ছোট জাটকা। তালতলীর জয়ালভাঙ্গা গ্রামের জেলে মোঃ রফিকুল ইসলাম বলেন, পায়রা নদীর সাগর মোহনায় জাল পেতেও রূপালী ইলিশের দেখা পাচ্ছিনা। কালেভদ্রে দু’একটি পেলেও তা সাইজে অনেক ছোট। 

    আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার মুঠোফোনে বলেন, পায়রা (বুড়িশ্বর) নদীতে ¯্রােত ও গভীরতা কমে যাওয়া এবং নদীতে ইলিশ বিচরণের জন্য অনুকূল পরিবেশ না থাকায় এখন জেলেদের জালে ইলিশ ধরা পড়ছে না। তবে আগামী ১৫ দিনের মধ্যে অনেক ইলিশ ধরা পড়বে বলে তিনি আশাবাদি। 
     
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ