ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • বঙ্গোপসাগরে ১৫ জেলেসহ ট্রলার ডুবি!

    বঙ্গোপসাগরে ১৫ জেলেসহ ট্রলার ডুবি!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


     ইলিশ মৌসুমে জেলেরা ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে গেলে ফেয়ারওয়ে বয়া এলাকায় এফবি হাসান নামে একটি মাছ ধরা ট্রলারের তলা ফেটে গিয়ে জেলেসহ ট্রলারটি সাগরের ডুবে যায়। ট্রলারটিতে মাঝি ফুল মিয়াসহ ১৫জন জেলে ছিল। সকলের বাড়ী বাগেরহাট জেলার রায়েন্দায়। বুধবার বিকেলে ডুবে যাওয়া ট্রলারের সকল জেলে উদ্ধার হয়েছে তবে ডুবে যাওয়া ট্রলারটি এখন পর্যন্ত উদ্ধার হয়নি।

      মঙ্গলবার (২৪ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। ট্রলার ও জেলেদের উদ্ধারের জন্য বুধবার সকালে এফবি হাজেরা নামের একটি ট্রলারসহ কয়েকজন জেলে রওয়ানা হয়েছে।  

    বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় মঙ্গলবার রাতে জেলেরা মাছ ধরার জন্য জাল ফেলে অপেক্ষা করছিল। রাত ১২টার দিকে হঠাৎ মজিবুর রহমানের মালিকানা এফবি হাসান নামে ট্রলারটির তলা ফেটে গিয়ে ডুবে যায়। পার্শবর্তী ট্রলারের জেলেরা ডুবে যাওয়ার খবর সমিতিতে জানায় এবং তারাও ডুবে যাওয়া ট্রলার ও জেলেদের উদ্ধারে চেষ্টা চালায়।

     তিনি বলেন, বুধবার (২৫ আগস্ট) সকালে সেন্টু খানের মালিকানা এফমি হাজেরা ট্রলারসহ কয়েকজন জেলে ডুবে যাওয়া জেলেদের উদ্ধারের জন্য রওনা হয়েছে। বুধবার সন্ধা সাড়ে ছয়টায় সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, আমি যোগাযোগ রাখছি এফবি হাজেরা ট্রলার সকালে উদ্ধার কাজে রওয়ানা হয়েছিল তারা ডুবে যাওয়া ট্রলারের সকল জেলেদের উদ্ধার করতে পেরেছে। রাতেই সকলকে নিয়ে পাথরঘাটা বিএফডিসি ঘাটে এসে পৌছবে। ডুবে যাওয়া ট্রলারটি এখন পর্যন্ত উদ্ধার হয়নি।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ