ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ পটুয়াখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপ ট্রলারে মিলল ২২০ কেজি হরিণের মাংস, দুই যুবক গ্রেফতার বরিশালে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উজিরপুরে মাদকের গড়ে উঠেছে শক্তিশালী নেটওয়ার্ক পবিত্র কাবা শরীফকে সাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন আগৈলঝাড়ার সাদ্দাম আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
  • নিম্ন আদালতের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে পরীমনি

    নিম্ন আদালতের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে পরীমনি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় নিম্ন আদালতের দেওয়া গত ২২ আগস্টের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে অন্তর্বর্তীকালীন জামিন চেয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি।

    বুধবার এই জামিন আবেদনের বিষয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কেএম জাহিদ সারওয়ার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ থেকে অনুমতি নেওয়ার পর সংশ্লিষ্ট শাখায় জামিন আবেদনটি করেন পরীমনির আইনজীবী মুজিবুর রহমান। 

    পরীমনির এই জামিন আবেদনের এক কপি রাষ্ট্রপক্ষকেও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী মুজিবুর রহমান।

    আদালত সূত্রে জানা গেছে, গত ২২ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ ওই মামলায় পরীমনির জামিন আবেদন শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন।  এ আদেশের বৈধতা নিয়ে বুধবার হাইকোর্টের দারস্থ হন পরীমনি।  আবেদনে বিলম্বে জামিন আবেদন শুনানির দিন রাখার যৌক্তিকতা নিয়ে চ্যালেঞ্জ করেছেন পরীমনি। আর্জি জানিয়েছেন জামিনেরও।

    এর আগে গত ১৯ আগস্ট পরীমনির জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। এ আদেশের বিরুদ্ধে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন পরীমনি। সেই আবেদনের শুনানির জন্য আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত। এ অবস্থায় বুধবার হাইকোর্টে আবেদন করলেন পরীমনি।

    আদালতে রাষ্ট্রপক্ষে নিয়োজিত সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, নিম্ন আদালতের দেওয়া গত ২২ আগস্টের আদেশ চ্যালেঞ্জ করে এই আবেদনটি করা হয়েছে। এতে অন্তর্বর্তীকালীন জামিনও চেয়েছেন পরীমনি।

    উল্লেখ্য, গত ৪ আগস্ট রাতে ঢাকার বনানীতে পরীমনির বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব। পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে এ মামলা করা হয়। জব্দ তালিকায় পরীমনির বাসা থেকে ‘মদ এবং আইস ও এলএসডির মতো মাদকদ্রব্য’ উদ্ধারের কথা বলা হয়।

    গত ৫ আগস্ট পরীমনিকে প্রথম দফায় চার দিন ও ১০ আগস্ট দ্বিতীয় দফায় দুদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে মামলার তদন্ত সংস্থা সিআইডি। সর্বশেষ গত ১৯ আগস্ট তৃতীয় দফায় পরীমনিকে একদিনের রিমান্ডে নেয় সিআইডি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ